সোমবার, 23 নভেম্বর 2026 · 02:45
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
হালুয়াঘাটের সীমান্তবর্তী গোবরাকুড়া স্থলবন্দর ও তেলিখালী এলাকা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ! · কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ! · ধূমপানের দুর্গন্ধ নিয়ে নামাজ ও মসজিদে প্রবেশের শরিয়তি বিধান: কী বলছে হাদিস? · খাড়া চড়াই ও ঝুঁকিপূর্ণ বাঁক: কেওক্রাডংয়ে বাইক রাইডে যেসব কারণে দুর্ঘটনা ঘটতে পারে! · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু: আসন বৃদ্ধি পেয়ে ১,৮৪৮, জিপিএ শর্ত শিথিল! · ঢাকা ও চট্টগ্রামে সবচেয়ে বেশি মৃ*ত্যু: হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ঝরল আরও ৯ প্রা*ণ ! · উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা: এয়ারপোর্ট এপিবিএনের অভিযানে আটক ৩ ! · ৭৫তম মিস ইউনিভার্সে বাংলার ঐতিহ্য: খাদির শাড়ি, শাপলার নকশা ও সাবেকি গয়নায় মঞ্চে মাহি!
রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কড়া হুঁশিয়ারি দিলেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কড়া হুঁশিয়ারি দিলেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন!

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের উদ্দেশে হুঁশিয়ার দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, অন্তরে যে সুপ্ত আগ্নেয়গিরি চাপা দিয়ে রেখেছি সেখানে বিস্ফোরণ ঘটাবেন না। পুড়ে ছাই হয়ে যাবেন। লাউড অ্যান্ড ক্লিয়ার।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নয়ন এসব কথা বলেছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, হ্যালো নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগ- বলেছিলাম না, ১৯ তারিখ ‘লক ডাউন’ বলে কোনো কিছু থাকবে না। সব চলবে স্বাভাবিক নিয়মে, স্বাভাবিকভাবে। বরং নিষিদ্ধ আওয়ামী লীগের আস্ফালন ডাউন করে দেব, দিয়েছি।

নয়ন লেখেন, নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই- বাড়াবাড়ি করবেন না। এই কয়দিন যা দেখেছেন সেটা ট্রেলার ছিল। পুরো সিনেমাটা এখনো দেখেননি। এবার যদি বাড়াবাড়ি করেন তাহলে দেখবেন। আপনাদের জন্য সেটা নিষ্ঠুর সিনেমা হবে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাকে গ্রেফতার করে রিমান্ডে নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল উল্লেখ করে যুবদলের এই নেতা লেখেন, বৈদ্যুতিক শক দিয়েছিল, পায়ে গুলি করে ওই অবস্থায় টানতে টানতে কোর্টে উঠিয়েছিল। আরেকবার গুলি করে রাস্তায় ফেলে রেখেছিল, আরেকবার গুলি করে মৃত ভেবে হাসপাতালে ফেলে রেখে গিয়েছিল। আমাকে না পেয়ে আমার বৃদ্ধ বাবাকে গ্রেফতার করে নির্যাতন করেছিল। আমি সেসব ভুলিনি।

এরপর তিনি লেখেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর আমরা একটা বৈষম্যহীন, শান্তিপ্রিয় রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিলাম বলে অতীত ভুলে গিয়েছিলাম। মনে কোনো প্রতিশোধস্পৃহা ছিল না। যারা আমাকে নিষ্ঠুর নির্যাতন করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেইনি। চাইলে মামলা করতে পারতাম। কিন্তু আমি প্রতিশোধে নয়, পরিবর্তনে বিশ্বাসী।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি আরও লেখেন, কিন্তু আপনারা মানবিকতাকে দুর্বলতা ভেবেছেন। বিএনপিসহ ২৪-এর জুলাই যোদ্ধাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন, তাদের নামে, তাদের পরিবারের নামে কুৎসিত মিথ্যাচার করছেন। আপনারা প্রমাণ করেছেন-কুকুরের লেজ কখনো সোজা হয় না আর আওয়ামী লীগ কখনো মানুষ হয় না।

শেষে নয়ন লেখেন, আপনারা বিএনপি ও সরকারের নমনীয়তাকে দুর্বলতা ভেবে দেশজুড়ে সহিংসতা ও নাশকতা করছেন, হুমকি দিচ্ছেন। মনে রাখবেন-এতদিন ছাড় দিয়েছি বলে ছেড়ে দেব। অন্তরে যে সুপ্ত আগ্নেয়গিরি চাপা দিয়ে রেখেছি সেখানে বিস্ফোরণ ঘটাবেন না। পুড়ে ছাই হয়ে যাবেন। লাউড অ্যান্ড ক্লিয়ার।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।
টপিক: রাজনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ