• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline
মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? চাঁদা না দেওয়ায় হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ জাহিদ রহমান জনের বিরুদ্ধে! যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে -নাটোরে হুইপ দুলু! বাংলাদেশ চলচ্চিত্রের সোনালী যুগের প্রখ্যাত খলনায়িকা মায়া হাজারিকা! মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে আহত যুবক কে জরুরী অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ! বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর দিয়েছেন এমপি মনজুরুল ইসলাম! রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশের মধ্যে ভয়াবহ সংঘর্ষ! রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ মাদকবিরোধী অভিযানে দূর্গাপুরে ২ জন আটক, মোবাইল কোর্টে সাজা! কুড়িগ্রামের রৌমারীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা-একই পরিবারের ৩-জনসহ নিহত ৫-আহত-১! সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, ছয় ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে!

বাংলাদেশ চলচ্চিত্রের সোনালী যুগের প্রখ্যাত খলনায়িকা মায়া হাজারিকা!

Reporter Name
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিনোদন ডেস্ক|জনতার দেশঃ

মায়া হাজরিকা  ভারতের পশ্চিমবঙ্গ কলকাতার এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন।।
উনার পিতা এবং মাতার পরিচয় বাংলাদেশ চলচ্চিত্রের উইকিপিডিয়া বা আর্কাইভ বা পাবলিক কোন নথিতে বিস্তারিত
ভাবে সংরক্ষিত নেই।।
উনার বৈবাহিক বিষয়ে জানা যায় সিরাজুল ইসলাম নামের একজন পুলিশ কর্মকর্তাকে তিনি ১৯৬৮ সালে বিবাহ করেন।
উনারা দুইটি পুত্র সন্তানের জনক ছিলেন জামশেদ এবং জাবেদ কিন্তু দুঃখজনক ভাবে রাজধানীর ঢাকার একটি বাসায় এই দুই ভাইয়ের অস্বাভাবিক এবং রহস্যজনক মৃত্যু ঘটে মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন উনাদের দুইজনকে জান্নাত নসিব করেন।।
মায়া হাজারিকা ১৯৬৪ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান পরিচালিত,, তৎকালীন প্রথম রঙিন চলচ্চিত্র “সঙ্গম” ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথম চলচ্চিত্র অঙ্গনের রূপালী পর্দার জগতে প্রবেশ করেন।।উনি চলচ্চিত্রে নায়িকা বা সহ নায়িকা হবার প্রচুর আগ্রহ এবং স্বপ্ন নিয়ে এই জগতে আসলেও ((তবে বেশ কিছু ছবিতে তিনি সহ নায়িকা চরিত্রে অভিনয় করেছেন)) পরবর্তীতে তিনি বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের অন্যতম জাঁদরেল এবং প্রতাপশালী খল অভিনেত্রী এবং চরিত্রাভিনেত্রী হিসাবে নিজেকে শক্ত ভাবে প্রতিষ্ঠিত করেন।। এর মূল কারণ,, হচ্ছে তৎকালীন প্রযোজক এবং পরিচালকে গণ মায়া হাজারিকার চেহারা এবং এবং ঝাঁঝালো বাচনভঙ্গি এবং ব্যক্তিত্বকে সাধারণ নায়িকাদের চেয়ে একরোখা ও খল চরিত্রের জন্য বেশি উপযুক্ত মনে করত।।
ফলশ্রুতিতে উনি মূল নায়িকা হবার সুযোগ না পেয়ে একরকম
বাধ্য হয়েই খল চরিত্রে অভিনয়
শুরু করেন।অবশেষে খল চরিত্রে তিনি এক নতুন মাত্রা যোগ করেন। অত্যাচারী শাশুড়ি কিংবা অহংকারী মা বা দজ্জাল ভাবি বা নেতিবাচক যেকোনো নারী চরিত্রে বাস্তবসম্মত এবং অসাধারণ অভিনয় করে দর্শকদের মাঝে এক ভিন্নমাত্রার আলোড়ন তুলে এবং উনার চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার সেই অসাধারণ দক্ষতার কারণেই তিনি চলচ্চিত্রের অপরিহার্য একটি অংশ হয়ে যায়।। এবং তৎকালীন এই ঘরানার ছবিতে পরিচালকদের পছন্দ ছিল মায়া হাজারিকা ম্যাডাম।
তিনি জাতীয় কোনো পুরস্কার পাননি তবে দর্শকদের বিপুল প্রশংসা এবং ব্যাপক জনপ্রিয়তা
অর্জন করেছিলেন। এটাই তো সবচেয়ে বড় পুরস্কার।। তিনি তার চলচ্চিত্রে অভিনয় ক্যারিয়ারে ২ শতকের মতো ছবিতে অভিনয় করেন।
চলচ্চিত্রের এক সময়ের এই জাদরেল খল চরিত্রের রানী এবং গুণী অভিনেত্রী ঢাকার বারডেম হাসপাতালে ৬ ই নভেম্বর ১৯৯৬ সালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।মহান আল্লাহ রাব্বুল আল আমীন উনাকে যেন জান্নাত নসিব করেন।কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় চার দিন উনার লাশ মর্গে পড়েছিল।
পরবর্তী সময়ে চলচ্চিত্রের কয়েকজন শিল্পীর সহযোগিতায় উনাকে দাফন করা হয়।খুব দুঃখজনক এবং লজ্জাজনক।
যাই হোক উনার বেশ কিছু ব্যবসা সফল এবং উল্লেখযোগ্য ছবি আছে কিছু ছবির নাম আমি উল্লেখ করছি ——-
সঙ্গম,, সাত রং,, গুনাই বিবি,, মিলন,, নয়ন তারা,, এইতো জীবন,, যে আগুনে পুড়ি,, বিনিময়,, অমর প্রেম,, সীমানা পেরিয়ে,, মৌ চোর,, অনুভব,, লড়াকু,, সেতুবন্ধন,, প্রতিনিধি,, টাকার খেলা,,বিশ্বপ্রেমিক,, রাক্ষস,, কমান্ডার,, চাকর,, দোলনা,, লড়াকু,,ছুটির ফাঁদে,, টাকা অহংকার,, সমর,, বীরপুরুষ,, ঢাকা ৮৬,, আখি মিলন,, জিপসি,, নালিশ,,বাদশা অশান্তি,, মায়ের দোয়া,, ত্যাজ্য পুত্র,, নবাব,, কুসুম কলি,, ঘর ভাঙ্গা ঘর,, দোস্তি,, অগ্নিপরীক্ষা, ভালো মানুষ,, রংবাজ,,চাবুক,, নরম-গরম,, শাপমুক্তি,, রক্তের বদলা,, সোনার হরিণ এবং বধূ বিদায় এর মত ব্যবসা সফল ছবিগুলিতে অসাধারণ অভিনয়
করে তিনি নিজেকে সহ আমাদের বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।

তথ্য ঋণঃ

# রবিউল ইসলাম রাজ,চলচ্চিত্র পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

ছবিঃ

# সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category