• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Headline
রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশের মধ্যে ভয়াবহ সংঘর্ষ! রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ মাদকবিরোধী অভিযানে দূর্গাপুরে ২ জন আটক, মোবাইল কোর্টে সাজা! কুড়িগ্রামের রৌমারীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা-একই পরিবারের ৩-জনসহ নিহত ৫-আহত-১! সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, ছয় ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে! অনৈতিক কার্যকলাপের দায়ে অভিযুক্ত দুই বাংলাদেশীর মৃত্যুদন্ডের ব্যাপারে সৌদি সরকার আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ কে কিছুই জানায়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ! প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ কক্সবাজার মেরিন ড্রাইভে ইনানী সমুদ্র সৈকত এলাকায় টুপটুপ রেসটো এন্ড রিসোর্টে’ এক ভয়াবহ অগ্নিকান্ডে ১০ জন পর্যটকের মৃ*ত্যু! কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা! জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ!

কুড়িগ্রামের রৌমারীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা-একই পরিবারের ৩-জনসহ নিহত ৫-আহত-১!

Reporter Name
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই একটি ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ৫ জন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছেন-এ ঘটনায় আরও একজন মারাত্মক আহত হয়েছেন।

গতকাল ​শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৪-টার দিকে উপজেলার সায়দাবাদ এলাকার শিবের ডাঙ্গি সড়কে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৪ টার দিকে সায়দাবাদ শিবের ডাঙ্গি সড়ক দিয়ে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা গন্তব্যে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রতগামী ধানবোঝাই ট্রাক অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়-ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ ৫ জন প্রাণ হারান।

​দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন। চালকসহ ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category