• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline
বাংলাদেশ চলচ্চিত্রের সোনালী যুগের প্রখ্যাত খলনায়িকা মায়া হাজারিকা! মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে আহত যুবক কে জরুরী অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ! বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর দিয়েছেন এমপি মনজুরুল ইসলাম! রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশের মধ্যে ভয়াবহ সংঘর্ষ! রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ মাদকবিরোধী অভিযানে দূর্গাপুরে ২ জন আটক, মোবাইল কোর্টে সাজা! কুড়িগ্রামের রৌমারীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা-একই পরিবারের ৩-জনসহ নিহত ৫-আহত-১! সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, ছয় ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে! অনৈতিক কার্যকলাপের দায়ে অভিযুক্ত দুই বাংলাদেশীর মৃত্যুদন্ডের ব্যাপারে সৌদি সরকার আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ কে কিছুই জানায়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ! প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে আহত যুবক কে জরুরী অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ!

Reporter Name
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার মোহনগঞ্জে পৌরশহরে সুজন পাল (৩৩) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে তাঁকে গুলি করা হয়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠায়। সুজন পাল নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরে একটি মিষ্টির দোকানে কাজ করেন। স্ত্রী-সন্তানকে নিয়ে তিনি মাইলোড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

প্রতিবেশীরা জানায়, রোববার ভোরে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য বের হন সুজন। বাসার পাশেই রামকৃষ্ণ মন্দিরের সামনের পুকুরে যাচ্ছিলেন তিনি। এসময় মোটরসাইকেলে করে আসা মুখোশধারী দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ পেয়ে আশপাশের লোকজন গিয়ে সুজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সুজন পালের স্ত্রী টুম্পা পাল বলেন, ঘুম থেকে উঠে বাসার পাশের সড়কে উঠার পর মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি তাঁর কাছে দুবাই প্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চান। এ সময় তাঁদের একজন অস্ত্র বের করলে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে গুলি করে। পরে মোটরসাইকেলে করে তারা পালিয়ে যায়।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, সুজন পালের পিঠে গুলি লেগেছে। সকালে তাকে গুলিবিদ্ধ অবস্থায় এখানে নিয়ে আসে পরিবারের লোকজন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে মমেক হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান ও মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category