• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
Headline
নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন! ত্রিশালে এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ! ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়! একই মাঠে সব বয়সীদের খেলার সুযোগ, নতুন দিগন্ত খুললো ‘কুমিল্লা ভিক্টোরিয়া স্পোর্টস! বাংলাদেশ পুলিশের আপডেট নিউজ! টেকনাফে বিজিবি এবং এসআরবি’র যৌথ অভিযানে আ/সামীবিহীন ৩ লাখ ই/য়াবা উ/দ্ধার ব্রাক্ষণপাড়ায় জঙ্গলে লুকিয়েও শেষ রক্ষা হয়নি, উদ্ধার ৩৬ কেজি গাঁজা। আশুগঞ্জে টোল প্লাজায় ২০ কেজি গাঁজাসহ ট্রাক উদ্ধার ০৩ মাদক কারবারী গ্রেফতার! মাঝির ৪৪ হাজার টাকা পাওনা ও হুমকির অভিযোগ অস্বীকার এসআই রফিকুল ইসলামের! ব্যবসা-বাণিজ্য,শান্তি নিরাপত্তায় বসবাস উপযোগী দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ!

ক্যাপ্টেন হাসান মাসুদ এবং তাঁর অভিনয় জীবনের ইতিকথা!

Reporter Name
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিনোদনডেস্ক|জনতার দেশঃ

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ ওরফে ক্যাপ্টেন মাসুদ ‘ব্যাচেলর’দিয়ে সিনেমা জগতে পা রাখেন। এরপর নাটকেও নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি।তার জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে হাউস ফুল,এফডিসি, রং এর দুনিয়া, বিহাইন্ড দ্যা সিন, খুনসুঁটি, ইত্যাদি।
একজন অভিনয় শিল্পীর বাইরেও যার রয়েছে নানা পরিচয়। সংগীতশিল্পী হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। ২০০৬ সালে তার গানের এলবাম ও প্রকাশিত হয়েছিল। এছাড়া অভিনয় জগতে আসার আগে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে কাজ করেছেন হাসান মাসুদ।
সেনা পোশাকে কখনো দেশের দায়িত্ব নিয়েছেন আবার হাতে কলম নিয়ে সাংবাদিক হিসেবে সমাজকে তুলে ধরেছেন এ অভিনেতা। মহান এই পেশা গুলো থেকে পর্যায়ক্রমে সরেও এসেছিলেন তিনি। সে অনেক বছর আগের কথা। কিন্তু নিজের মাঝে থাকা শিল্পী সত্বাকে বদলাতে পারেননি তিনি।
সবকিছু ছেড়ে চলে আসেন ক্যামেরার সামনে। নিয়মিত অভিনয় শুরু করেন, পাশাপাশি শুরু হয় তার অভিনয় যাত্রা। অল্প সময়ের মাঝেই জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন তবে তার ক্যারিয়ার ২ দশকের বেশি হলেও এখনও তিনি পর্দায় অনিয়মিত। দর্শকরা তাকে এখনো পর্দায় দেখতে চান,কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না তাকে।
অবশ্য সম্প্রতি বিতর্কে জড়িয়ে পড়েন এ অভিনেতা।
এক সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন,আপাতত অভিনয় করবেন না। হজ্ব করে এসে ধর্মের প্রতি মনোযোগী হবেন। আলোচনা বাড়তে থাকে তখন। বিষয়টি অন্যরকম শোনা যায় তিনি নাকি চিরতরে অভিনয় থেকে সরে যাওয়ার কথা বলেছেন,আসলে তা ঠিক নয়।
এ নিয়ে হাসান মাসুদ বলেন, তিনি এ ধরনের কথা কখনো বলেননি, ভাল কনটেন্ট পাননা দেখে কাজ করেন না তিনি। কিছুদিন আগে “জব” পেতে বিভিন্ন প্রতিষ্ঠানে সিভিও নাকি জমা দিয়েছিলেন তিনি। এরই মধ্যে খবর এলো কর্পোরেট প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন হাসান মাসুদ।
খবরটি ছড়িয়ে পড়তেই তাঁর ভক্ত অনুরাগীদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে।তাহলে কি অভিনয় ছেড়ে দিয়েছেন অভিনেতা হাসান মাসুদ?
সেই নতুন কর্মস্থল একটি এডুকেশন কনসালট্যান্সি প্রতিষ্ঠান।বিদেশে উচ্চশিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীদের জন্য কাজ করা হয়ে থাকে।
সেখানে তিনি “হেড অফ স্টুডেন্ট অ্যাকুইজিশন এন্ড ব্রাণ্ড” পদে যোগ দিয়েছেন। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির বেশ কিছু প্রোমোতে তাকে ব্র্যান্ডিং করতে দেখা গেছে।
এদিকে কয়েক মাস আগে হাসান মাসুদের অসুস্থতার খবর যখন ছড়িয়ে পড়ে তখন ভক্ত অনুরাগীদের মনে উদ্বেগ দেখা যায়। অনেকদিন ধরে কাজের সঙ্গে যুক্ত নেই তিনি। পরে হজ্ব করে এসেও বিজ্ঞাপনের কাজ করেছেন হাসান মাসুদ। কিন্তু তার সেই বক্তব্যের জেরে তৈরি হয়েছে বিতর্ক পরে তা স্পষ্ট করেন তিনি।
এমন আবহে তার নতুন চাকরির খবর আবার তাকে পর্দা থেকে সরে আসার জল্পনা কল্পনাকে খানিকটা তাজা করে দিয়েছে।
ছবি:
# সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category