আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশ:
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য নাগরিক সুবিধা সার্বিক নিরাপত্তা এবং বসবাসের উপযোগী পরিবেশের উপর ভিত্তি করে শীর্ষ শান্তিপূর্ণ দেশগুলোর তালিকা নিচে দেওয়া হল।
১.ভুটান: শান্তি ও নিরাপত্তার নিরিখে ভুটান ধারাবাহিকভাবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। ২০২৬ সালের গ্লোবাল পিস ইনডেক্সে বৈশ্বিক তালিকায় এর অবস্থান ১৬ তম। এখানে অপরাধের হার অত্যন্ত কম এবং অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা চমৎকার।
বসবাস ও নাগরিক সুবিধা :প্রাকৃতিক পরিবেশ এবং পরিচ্ছন্নতার দিক থেকে এটি অনন্য। তবে এখানে কঠোর পরিবেশগত ও সাংস্কৃতিক নিয়ম রয়েছে।
ব্যবসা বাণিজ্য: পর্যটন এবং জলবিদ্যুৎ খাতের বাইরে অন্যান্য বড় ব্যবসার সুযোগ কিছুটা সীমিত।
২.শ্রীলংকা :২০২২ সালের অর্থনৈতিক সংকটের ধাক্কা কাটিয়ে ২০২২ সালের সূচকে শ্রীলংকা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন দেখিয়েছে। বৈশ্বিক Ranking এ বড় লাফ দিয়ে এটি অঞ্চলের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশে পরিণত হয়েছে।
বসবাস ও নাগরিক সুবিধা :দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলংকার মানব উন্নয়ন সূচক (HDI)এবং শিক্ষার হার বেশ উন্নত। এখানে জীবন যাত্রার খরচও তুলনামূলকভাবে কম।
ব্যবসা-বাণিজ্য :আইটি সার্ভিস পর্যটন এবং লজিস্টিক খাতে নতুন করে বিদেশি বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ উন্নত হচ্ছে।
৩. নেপাল :দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিপূর্ণ দেশের তালিকায় নেপাল তৃতীয় স্থানে আছে। ইহার বৈশ্বিক অবস্থান ১১১তম।তবে সাম্প্রতিক সময় অভ্যন্তরীণ কিছু রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভের কারণে এর স্কোরে সামান্য অবনতি হয়েছে।
বসবাস ও নাগরিক সুবিধা :প্রবাসীদের জন্য সস্তা জীবনযাত্রা এবং মনোরম আবহাওয়ার কারণে এটি একটি আকর্ষণীয় দেশ।
ব্যবসা বাণিজ্য:পর্যটন, আতিথেয়তা (Hospitality)এবং ক্ষুদ্র কুটির শিল্প খাতে ব্যবসার ভালো সুযোগ রয়েছে।
৪.বাংলাদেশ:বৈশ্বিক শান্তি সূচকে ২০২৬ সালে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে চতুর্থ স্থানে অবস্থান করছে। বৈশ্বিক রেংকিং ১১৭ তম।বাংলাদেশ এই তালিকায় ভারত পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে।
ব্যবসা-বাণিজ্য : বিশাল অভ্যন্তরীণ বাজার এবং ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ এশিয়ায় ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময়। বিশেষ করে তৈরি পোশাক তথ্যপ্রযুক্তি এবং ম্যানু
ফাকচারিং খাতে ব্যবসার বড় সুযোগ রয়েছে।
নাগরিক সুবিধাও বসবাস:ঢাকা ও প্রধান শহরগুলোতে আধুনিক নাগরিক সুবিধা বৃদ্ধি পাচ্ছে। তবে বৈশ্বিক জ্বালানি ও মূল্য স্ফীতির চাপ জীবনযাত্রায় কিছুটা প্রভাব ফেলেছে।
তথ্য সূত্রঃ
# বিবিসি
# দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড
# প্রথম আলো
# ইত্তেফাক