• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Headline
নরসিংদী রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু! পূর্বধলার ঘাগড়ায় অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ড্রেজার মেশিন জব্দ! নেত্রকোনা থেকে সরাসরি কক্সবাজার ও সাতক্ষীরা রুটে নতুন দূরপাল্লার বাস চলাচল শুরু! ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর স্ক্যান করে ৪০ লক্ষ টাকার বিনিময়ে ৪ জন কর্মচারীর নিয়োগ দেখিয়ে ব্যানবেইজ ও এমপিওভুক্তির জন্য আবেদন! নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার! ইউএনও’র হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক! ১০০ দিনে ১০ লাখ লা* শ! আর সেই শ্মশান থেকে জন্ম নিলো আফ্রিকার সিঙ্গাপুর! অভিযোগের বিষয়ে গোপালগঞ্জ পাসপোর্ট অফিসের ব্যাখ্যা, ‘নিয়মের বাইরে কাউকে সেবা দেওয়ার সুযোগ নেই! ডিমলায় ৭৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি! নারায়ণগঞ্জে যুবক নিখোঁজের পর পরিবারের কাছে ফোন, ‘শিশির আমাদের কাছে!

পূর্বধলার ঘাগড়ায় অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ড্রেজার মেশিন জব্দ!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মহিউদ্দিন
নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের কংস নদীসংলগ্ন খাটুয়ারী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
গত বুধবার (৭ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। পরে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন মাহমুদ। এ সময় ঘাগড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ( নায়েব) শফিকুল ইসলাম ও পূর্বধলা থানা-পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

পূর্বধলা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় ড্রেজার মেশিনটি জব্দ করে উপজেলায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category