• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Headline
নরসিংদী রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু! পূর্বধলার ঘাগড়ায় অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ড্রেজার মেশিন জব্দ! নেত্রকোনা থেকে সরাসরি কক্সবাজার ও সাতক্ষীরা রুটে নতুন দূরপাল্লার বাস চলাচল শুরু! ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর স্ক্যান করে ৪০ লক্ষ টাকার বিনিময়ে ৪ জন কর্মচারীর নিয়োগ দেখিয়ে ব্যানবেইজ ও এমপিওভুক্তির জন্য আবেদন! নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার! ইউএনও’র হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক! ১০০ দিনে ১০ লাখ লা* শ! আর সেই শ্মশান থেকে জন্ম নিলো আফ্রিকার সিঙ্গাপুর! অভিযোগের বিষয়ে গোপালগঞ্জ পাসপোর্ট অফিসের ব্যাখ্যা, ‘নিয়মের বাইরে কাউকে সেবা দেওয়ার সুযোগ নেই! ডিমলায় ৭৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি! নারায়ণগঞ্জে যুবক নিখোঁজের পর পরিবারের কাছে ফোন, ‘শিশির আমাদের কাছে!

ইউএনও’র হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

 

কেরানীগঞ্জ প্রতিনিধি : মোহাম্মদ সাদী

ঢাকার কেরানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত এক নবজাতক কন্যাশিশুর দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক।

বুধবার ভোরে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঝোপের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম।

শিশুটির কান্নার শব্দ শুনে তিনি এগিয়ে এসে বিষয়টি স্থানীয় থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানান।

খবর পেয়ে ইউএনও মো. উমর ফারুকের নির্দেশনায় নবজাতকটিকে উদ্ধার করে দ্রুত কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যার পর বর্তমানে শিশুটি সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শিশুটির চিকিৎসা, নামকরণ ও সার্বিক পরিচর্যার ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি প্রচলিত আইন ও শিশু কল্যাণের নীতিমালা অনুসরণ করে শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ইউএনও মো. উমর ফারুক জানান, শিশুটিকে দায়িত্বশীল ও উপযুক্ত পরিবারের কাছে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে হাসপাতালে ফুটফুটে নবজাতকটিকে এক নজর দেখতে ভিড় করছেন স্থানীয়রা। অনেকেই শিশুটিকে দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

শিশুটির প্রকৃত বাবা-মায়ের পরিচয় শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

নবজাতকটির চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিবলিজ্জামান এবং কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category