• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Headline
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান! মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? চাঁদা না দেওয়ায় হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ জাহিদ রহমান জনের বিরুদ্ধে! যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে -নাটোরে হুইপ দুলু! বাংলাদেশ চলচ্চিত্রের সোনালী যুগের প্রখ্যাত খলনায়িকা মায়া হাজারিকা! মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে আহত যুবক কে জরুরী অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ! বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর দিয়েছেন এমপি মনজুরুল ইসলাম! রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশের মধ্যে ভয়াবহ সংঘর্ষ! রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ মাদকবিরোধী অভিযানে দূর্গাপুরে ২ জন আটক, মোবাইল কোর্টে সাজা! কুড়িগ্রামের রৌমারীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা-একই পরিবারের ৩-জনসহ নিহত ৫-আহত-১!

যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে -নাটোরে হুইপ দুলু!

Reporter Name
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

নাটোর প্রতিনিধি|জনতার দেশঃ
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমি হাসপাতালে আসছি আমি অত্যন্ত দুঃখজনক যেটা মনে করি। নাটোরে হাসপাতাল মাত্র ১০০ বেডের যা সরকার কর্তৃক অনুমোদিত কিন্তু ২৫০ বেড হিসেবে এটি চালনা হয়। কিন্তু এখানে ম্যান পাওয়ার, ওষুধ ,খাবার দেওয়ার ১০০ জনেরই বরাদ্দ। দেখলাম ৯০০ জন এই ৯০০ জন পেশেন্টকে ১০০ জনার খাবার খাওয়ানো অত্যন্ত কষ্টদায়ক। এটা আমি আপনাদের মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি, আমি বলতে চাই এই এলাকার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে, কারণ বর্তমান সরকার জনগণের সরকার জবাবদিহিতা সরকার, কারণ আমার ভোটাররা আমার নির্বাচিত এলাকার জনগণ একটু মানবতার জীবন জীবিকা করছে। কারণ এই ১০০ জনের ম্যানপাওয়ার ১০০ জনের মেডিসিন ৯০০ জন দিয়ে হয় না। আমাকে অনেক পেশেন্ট বলেছে, তারা খাবার ও পায় না ,এটা দুঃখজনক।

তবে যেটা দুঃখজনক আমি মনে করি হাসপাতালে বাথরুম গুলো অনেক অপরিষ্কার এটা আমি নির্দেশ দিয়ে রাখছি সর্বক্ষণিকভাবে কারণ হাসপাতলের বাথরুম যদি অপরিষ্কার হয় রোগী এমনি অসুস্থ হয়ে যাবে এবং আমি আরেকটি জিনিস দেখলাম যে সমস্ত ডাক্তাররা বা এখানকার স্টাফ সকাল আটটার মধ্যে আসার কথা অনেকে আসে নাই। আমি এখানে সাড়ে আটটা নয়টা পর্যন্ত অপেক্ষা করলাম অনেক ডাক্তারও আসে নাই।

আমি সিভিল সার্জন কে অনুরোধ করে যাচ্ছি। যারা নির্ধারিত সময়ের মধ্যে হাসপাতালে উপস্থিত হয়নি কারণ হাসপাতালে ডাক্তারের দায়িত্ব সবচেয়ে বেশি আমি তাদের বিরুদ্ধে শোকজ এর অনুরোধ করে গেলাম। যারা এই নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়নি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ বা নির্দেশ দিয়ে গেলাম।

তিনি আরো বলেন,আমি আশা করি যে সমস্ত স্টাফ যারা সরকারি বেতন সুযোগ-সুবিধা ভোগ করবে যে সমস্ত ডাক্তার সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবে সময় মত আমাদের রোগীর সেবা দেবে না তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত শোকজ প্রয়োজনে তাদেরকে সাসপেন্ড করার অনুরোধ করে যাচ্ছি ।

আজ রবিবার সকালে আকস্মিকভাবে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, আর এম ও ডাঃ মাহাবুবুর রহমান, সহ হাসপাতালের ষ্টার্ফ ও বিএনপির নেতাকর্মীরা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category