• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
হকার উচ্ছেদ নিয়ে রণক্ষেত্র মিরপুর! ঢাকা মহানগর বিএনপির উত্তর যুবদলের কমিটি এবং মহানগর পশ্চিম ছাত্রদলের বিদ্যমান কমিটি এক যুগে বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো! বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে উদ্বেগ জনক রূপ ধারণ করেছে এবং দেশজুড়ে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে! বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের সুযোগ ও সম্ভাবনা! বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াতঃ প্রতিমন্ত্রী মীর শাহে আলম! মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অভিযোগ ফরহাদের বিরুদ্ধে; রাজনৈতিক পরিচয় যাচাইসহ তদন্তের দাবি! টেকনাফে গুজব প্রতিরোধে তরুণদের সচেতনতামূলক কর্মসূচি! দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি! কক্সবাজারে ৬৭ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার! আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক!

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা অনুষ্ঠিত!

Reporter Name
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না, এমন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা। এতে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেয়েছেন।

আজ (২৫সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার নাজিরপুর ধানদী কামিল মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘মানবতার কল্যাণে স্বাস্থ্যসেবা’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী চিকিৎসক ডা. জাকিয়া সুলতানা। আরও উপস্থিত ছিলেন অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারগন।

এছাড়া বিভিন্ন মাদ্রাসার প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।

আয়োজকরা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। অর্থের অভাবে যাতে কোনো অসহায় মানুষ চিকিৎসাবঞ্চিত না হন, সে লক্ষ্যেই স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মানুষের দুঃখ-কষ্টের পাশে দাঁড়ানো এবং অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসায় সহযোগিতার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এমন উদ্যোগ তাদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category