আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ
মধ্যপ্রাচ্যে২০২৩ সালের অক্টোবর থেকে চলা সংঘাত এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানের পর বর্তমান পরিস্থিতি এখনো অত্যন্ত অস্থিতিশীল।
বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলীঃ
*ইয়েমেনের হুতিও সৌদি আরব সংঘাত*
হুতিরা রিয়াদ বিমানবন্দরে দফায় দফায় রকেট বা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে। হুতিদের আক্রমণে সৌদি আরব ও সংশ্লিষ্ট অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।
*ইসরাইল ও লেবানন*
লেবাননে ইসরাইলি সামরিক হামলা অব্যাহত রয়েছে।দেশটির বিভিন্ন স্থানে হতাহতের ঘটনা ঘটছে প্রতিনিয়ত।
*ইসরাইলে অভ্যন্তরীণ চাপ*
তেল আবিবে সাধারণ মানুষ ও বিক্ষোভ কারীরা জিম্মি সংকট এবং যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন।
*ইরান ও হরমুজ প্রণালী*
হরমুজ প্রণালী বন্ধ করা এবং রণক্ষেত্র ও সমদ্রপথে মাইন বিস্ফোরণের ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে ঝুঁকি তৈরি হয়েছে।
*আন্তর্জাতিক প্রতিক্রিয়া*
চীন সহ বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ও সংঘাত যাতে আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয়, তার জন্য কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে।
*সৌদি আরবের উভয় সংকট পরিস্থিতি*
এই হামলা গুলো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পর্যটন ও অর্থনৈতিক মহা পরিকল্পনাকে (ভিশন২০৩০)বড় ধাক্কা দিয়েছে। হুতি দের সাথে আপোষ করা যেমন কঠিন, তেমনি যুদ্ধ দীর্ঘায়িত হলে সৌদির নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে পড়ার ঝুঁকি রয়েছে।
*বাংলাদেশ প্রেক্ষিত রেমিট্যান্স ও শ্রম বাজারের ঝুঁকি*
মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতার কারণে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোতে থাকা বাংলাদেশী প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও কর্মসংস্থান বড় ঝুঁকিতে পড়েছে। সংঘাত আরো দীর্ঘায়িত হলে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন।
তথ্যঋণঃ
# বিবিসি
# আল-জাজিরা
# বাংলা ট্রিবিউন
# ইত্তেফাক
ছবিঃ
# সংগৃহিত।