• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Headline
মসজিদের ইমাম থেকে মুকুটহীন সম্রাট আন্ডার ওয়ার্ল্ড ডন দাদা তপনের উত্থান – পতনের নেপথ্য কাহিনি! ‎নাসিরনগরে আমার দেশ পত্রিকার সাংবাদিককে হেনস্তার অভিযোগ! মাদারীপুরে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে পুলিশ সুপারের নির্দেশনা! শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন! কেন্দুয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান! ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড! দুর্গাপূজা নিয়ে মন্দির কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা! কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রহিম গ্রেফতার! “আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোন দলীয় প্রতীক থাকছে না” এই নির্বাচনকে ঘিরে কোন দলীয় কিংবা প্রশাসনিক প্রভাব বরদাশত করা হবে না —জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম! চানপাড়ায় চাঁদাবাজি, রাস্তা দখল ও হয়রানি: আইনি প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন, বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা!

‎নাসিরনগরে আমার দেশ পত্রিকার সাংবাদিককে হেনস্তার অভিযোগ!

Reporter Name
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

‎
‎ খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধিঃ
‎
‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামে ৩৯ শতাংশ বসতভিটার জমি নিয়ে হিন্দু ও মুসলিম পরিবারের মধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের তিন মাসের অস্থায়ী নিষেধাজ্ঞা জারির মাত্র এক মাস ১২ দিন পার হতেই হিন্দু পরিবারটির ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
এ ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে নিজেই হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন আমার দেশ পত্রিকার নাসিরনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আব্দুল হান্নান।
‎
‎রবিবার (১১ই অক্টোবর) দুপুর আড়াই ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের দক্ষিণপাড়ায় এই ঘটনাটি ঘটে।
‎
‎সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সাংবাদিক আব্দুল হান্নান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সুখ-দুঃখের কথা শোনেন। পরে এক মুসলিম ব্যক্তির বক্তব্য ধারণ করার সময় হঠাৎ কুন্ডা দক্ষিণপাড়া মীরবাড়ির আফজাল নামক এক যুবক এসে তাঁর হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেন।
‎
‎আফজাল সাংবাদিককে প্রশ্ন করেন, তাঁকে ভিডিও ধারণের অনুমতি কে দিয়েছে, কেন তিনি এখানে এসেছেন এবং কে তাঁকে পাঠিয়েছেন, এবং সাংবাদিককে দেখে নেয়ার হুমকি সহ এমন আরো নানা প্রশ্ন করেন বলে অভিযোগ করেন সাংবাদিক আব্দুল হান্নান।
‎
‎সাংবাদিক আব্দুল হান্নান আরো জানান, ঘটনাস্থলে উপস্থিত একজন শিক্ষক, একজন মাদ্রাসাশিক্ষক ও তাঁর এক বন্ধুর অনুরোধে পরে মোবাইল ফোনটি ফেরত পান। তবে মোবাইল ফোন ফিরে পাওয়ার পর তাতে থাকা গুরুত্বপূর্ণ ভিডিওসহ বেশ কিছু তথ্য মুছে ফেলা হয়েছে বলে দাবি করেন তিনি।
‎
‎ঘটনার বর্ণনায় সাংবাদিক আব্দুল হান্নান লেখেন, আজকের খবরের শিরোনাম হতে হতো আমাকে। যাক, মহান রব আমাকে রক্ষা করেছেন।
‎এ বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে সাংবাদিক আব্দুল হান্নান জানান, আমি আমার মোবাইল ফোনটি হাতে পেয়ে গেছি বিধায় থানায় কোন অভিযোগ করিনি।
‎
‎আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা চলমান থাকা অবস্থায় হিন্দু পরিবারটির ওপর নির্যাতনের অভিযোগ এবং সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া ও ধারণ করা ভিডিও মুছে ফেলার অভিযোগ, দুটি ঘটনাই উদ্বেগের জন্ম দিয়েছে।‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category