• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline
ডিমলার কৃষকের ছেলে সিভিল জজ, আনন্দে ভাসছে নূরপাড়া গ্রাম! নিখোঁজর দুই দিন পর নাসিরনগরের গুনিয়াউকে ডোবায় মিলল মাদ্রাসা সুপারের ম*র*দে*হ!! উকিয়ায় (কক্সবাজার) অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার! ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আজ থেকে ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে! চলন্ত ট্রেনে ওঠতে গিয়ে পা পিছঁলে নিচে পড়ে গিয়ে এক নারীর মৃত্যু!! ঘুমধুম সীমান্তের আমবাগানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার! কানাডায় হেলিকপ্টার বিধ্বস্তঃ নিহত ৪! যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোন ভুল পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যের দেশটির সব সামরিক ঘাঁটি,মোতায়েন কেন্দ্র ও স্বাস্থ্য সংশ্লিষ্ট স্হাপনা হামলার লক্ষ্য বস্তু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী!

সাংবাদিক সুরক্ষা আইন নভেম্বরের মধ্যেই প্রণয়ন করতে হবে!

Reporter Name
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফরিপোর্টার|জনতার দেশঃ
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রী: সাংবাদিক সুরক্ষা আইন নভেম্বরের মধ্যেই প্রণয়ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সারাদেশের সাংবাদিকদের সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। কথাটা রাষ্ট্রযন্ত্রকে এখনই গুরুত্বসহকারে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর।

তিনি বলেন, ৫৫ বছরে সরকার গুলো অজস্র আইন প্রণয়ন করে গেছেন; অথচ গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য কিছুই করেনি। শনিবার বিকেলে মিরপুরে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা -২৩ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সেহলী পারভীন, , দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুমি, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আলী প্রমূখ।

সভায় সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক খান সেলিম রহমান। বক্তব্য রাখেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় পত্রিকাটির বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category