আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটিসামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বুলা টিনুবু।
দেশটির এভিয়েশন বিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো বলেছেন, সোমবার ৫ অক্টোবর বিমানটি নাইজেরিয়ার ইকনমিক জোন ‘হাব লাগোসে’একটি রুটিন মিশনে ছিল। সে সময় দেশটির অন্ডু প্রদেশের ইগবোকোডা এলাকায় এটি বিধ্বস্ত হয়। তিনি আরো জানান, সোমবার উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৯ টার সময় রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরে এডো প্রদেশ থেকে লাগোসের যাত্রা পথের মাঝামাঝি সময় এটি বিধ্বস্ত হয়। পরে নাইজেরিয়ার একটি নৌঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষ সনাক্ত করা হয়।
দেশটির বিমানবাহিনী জানিয়েছে বিধ্বস্ত বিমানটি এটি আর -৪২ মডেলের ছিল এবং দুর্ঘটনার পর পরই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় উদ্ধারকারী দলের সদস্যরা যখন নৌকায় করে অভিযান চালাচ্ছিলেন তখন উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।
স্হানীয় এক ব্যক্তি জানান, বিমানটি কিছু গাছ ভেঙে ফেলেছে। আমরা কয়েকজনের দেহাবশেষ, কিছু জামা ও কিছু জুতা পেয়েছি।
ছবিঃ
প্রতীকি।
তথ্য সূত্র
# জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ।