• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে বিএনপির ভোটও দাঁড়িপাল্লায় পড়বে— রাশেদ প্রধান কেন্দুয়া (নেত্রকোণা)সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি জাহানা আফরোজকে সংবর্ধনা, জিপিএ-৫ প্রাপ্তদের হাসেম বৃত্তি প্রদান! ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালিত, গুরুত্ব পেল আগাম প্রস্তুতি! বিজয়নগরের শ্রীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু! ইন্টারন্যাশনাল মাফিয়া ডন দাউদ ইব্রাহীম এর গুরু মাতা ‘ভারতের আন্ডার ওয়ার্ল্ড মাদার অব কুইন’ জেন্না বাঈ এর অজানা কাহিনি! শেখ হাসিনা আগামী কালই আসুক, তাকে বিমানবন্দরে হাতকড়া দিয়ে রিসিভ করব —বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত! ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধীতাকারী মুসলিম নেতৃবৃন্দ! হুতিদের হামলা থেকে বাঁচতে এখন নিরাপত্তাহীনতায় বাঙ্কার যুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান! বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং তফসিল ঘোষণা! বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ঢাকা বিয়াদ রুটের সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্হগিত ঘোষণা করেছে!

কলাপাড়ায় নেছারুদ্দীন কামিল মাদরাসায় ফাজিল পরীক্ষা কেন্দ্র স্থাপিত!

Reporter Name
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ফোরকানুল ইসলাম| কলাপাড়া (পটুয়াখালী)|উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসায় ২০২৬ সালের ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয়েছে। নতুন এ কেন্দ্রে ফাজিল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের তিন শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
মাদরাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের প্রচেষ্টা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় প্রতিষ্ঠানটিতে ফাজিল পরীক্ষা কেন্দ্র স্থাপনের অনুমোদন পাওয়া গেছে। এর ফলে কলাপাড়া ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের দূরবর্তী কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়ার ভোগান্তি কমবে। পাশাপাশি তাঁদের যাতায়াতের সময় ও ব্যয়ও সাশ্রয় হবে।
এ কেন্দ্রে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা, নাওভাঙ্গা সালেহীয়া কামিল মাদরাসা, ইয়াকুব আলী তালুকদার ইসলামিয়া ফাজিল মাদরাসা ও মুসুল্লীয়াবাদ সালেহিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন।
পরীক্ষা কেন্দ্র স্থাপনে সহযোগিতার জন্য পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নাসির উদ্দিন হাওলাদার এবং কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার আলহাজ মোহাম্মদ মনিরুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।
এ ছাড়া কেন্দ্র স্থাপনে সহযোগিতার জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
মাদরাসা কর্তৃপক্ষের আশা, নতুন এ পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে স্থানীয় ফাজিল পরীক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। পাশাপাশি নিজ এলাকায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের সময় ও যাতায়াত ব্যয় সাশ্রয় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category