• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Headline
নিজেদের ভাইয়ের হ**/ত্যার আসামিদেরই এখন জামাই আদর করা হচ্ছে। একজন দোষী সাব্যস্ত খু**/নি র বিচারও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি বিএনপি সরকারঃ ইলিয়াস আলী গুম খুনের প্রসঙ্গ টেনে উদ্ধৃতি দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম! নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে ! 

কলাপাড়ায় ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ফোরকানুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা :  পটুয়াখালীর কলাপাড়ায় ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় খেপু পাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ পুরস্কার এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান কাজল তালুকদার, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন, খেপুপাড়া ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো.শাহাদাত হোসেন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শরীরচর্চা শিক্ষক মো.নিজাম উদ্দিন প্রমুখ। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হক এ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় কলাপাড়া উপজেলায় সকল মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শরীর চর্চা শিক্ষকগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, আনন্দহীন শিক্ষায় কাজ চলে মাত্র, এতে মানসিক কোন বিকাশ হয় না। তিনি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের বলেন, লেখাপড়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পাশাপাশি খেলাধুলার দিকে মনোযোগ দিতে হবে। তবেই ওই লেখাপড়া সার্থক হবে। তিনি মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে খেলাধুলা কে চালিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category