• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Headline
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াতঃ প্রতিমন্ত্রী মীর শাহে আলম! মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অভিযোগ ফরহাদের বিরুদ্ধে; রাজনৈতিক পরিচয় যাচাইসহ তদন্তের দাবি! টেকনাফে গুজব প্রতিরোধে তরুণদের সচেতনতামূলক কর্মসূচি! দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি! কক্সবাজারে ৬৭ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার! আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক! ভারতের সহকর্মীর গুলিতে আধা সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত! নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যার দায়ে শ্বশুর-শাশুড়ি কে গ্রেফতার! ২ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে স্হায়ী ভাবে চাকরি থেকে বরখাস্ত! বাংলাদেশ বিমান এয়ার লাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন ১০ টি এয়ারবাস (উড়োজাহাজ)!

সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন!

Reporter Name
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন নদ-নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত শুল্ক আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার লালপুর বাজারে শতাধিক ব্যবসাযী ও শ্রমিকদের উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়।

জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার সমিতি’র সভাপতি হোসেন আহমদ লালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অমিরুল হক’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সমিতির সদস্য ও পাথর ব্যবসায়ী জসিম উদ্দিন, লোকমান হোসেন, কবির হোসেন, নবী নূর, আমিরুল হক, বাংলাদেশ কার্গো বাল্কহেড সমিতির সভাপতি, হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী মালামাল লোড-আনলোডের জন্য শুধু একবার প্রতি ঘনফুটে ৫০ পয়সা হারে শুল্ক আদায়ের কথা থাকলেও জামালগঞ্জের বিভিন্ন ঘাটে বিআইডব্লিউটিএ’র কর্তৃক লোড ও আনলোডে ২ টাকা ৮০ পয়সা করে মোট ৫ টাকা ৬০ পয়সা শুল্ক আদায় করা হচ্ছে। যা সম্পূর্ণ বেআইনী ও অবৈধ। এতে চরম লোকসানের মুখে পড়ে ব্যবসায়ীরা ব্যবসা বানিজ্য বন্ধ করতে বাধ্য হচ্ছেন। এমন অবস্থায় হাজারো ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মসংস্থান ঠিকিয়ে রাখতে নির্ধারিত হারে শুল্ক আদায়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category