• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
Headline
কক্সবাজার মেরিন ড্রাইভে ইনানী সমুদ্র সৈকত এলাকায় টুপটুপ রেসটো এন্ড রিসোর্টে’ এক ভয়াবহ অগ্নিকান্ডে ১০ জন পর্যটকের মৃ*ত্যু! কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা! জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ! ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি! রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২! মন্ত্র পাঠ করে, ঢাক-শঙ্খ বাজিয়ে দেবীকে আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হলো রায়পুরা মরজাল মোদক বাড়ির দুর্গাপূজা! চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান, মাইকিং করে সতর্ক করল মোহাম্মদপুর শ্রমিক দল! পূজা হবে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ’: কাজিপুরে জেলা প্রশাসক! ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ! কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা!

নিরপেক্ষ সাংবাদিকতার স্বার্থে ছাত্রলীগের পদ ছাড়লেন আজিজুল হক।

Reporter Name
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:
নিরপেক্ষ সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিতে বাংলাদেশ ছাত্রলীগ নরসিংদী সদর থানা শাখার সহ-সভাপতির পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন সাংবাদিক আজিজুল হক। তিনি নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে নরসিংদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বানিয়াছল এলাকায় বসবাস করছেন।

পেশায় সাংবাদিক আজিজুল হক দৈনিক সকালের দর্পন, বৈশাখী নিউজ২৪ মাল্টিমিডিয়া, সাপ্তাহিক নরসিংদীবাসী সহ বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে কর্মরত ও দীঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। দীর্ঘ প্রায় এক যুগ ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও সাংবাদিকতার নিরপেক্ষতা বজায় রাখতে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

আজিজুল হক জানান, ২০২২ সালে নরসিংদী সদর থানা ছাত্রলীগের কমিটিতে তাকে সহ-সভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে সাংবাদিকতা পেশায় রাজনৈতিক পরিচয়ের প্রভাব পড়ছে বলে তিনি উপলব্ধি করেন। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের স্বার্থে ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে অব্যাহতি নেন।

তিনি বলেন, “সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক সময় নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশে বাধার মুখে পড়তে হয়েছে। তাই পেশাগত সততা ও স্বাধীনতা রক্ষার জন্য রাজনৈতিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

আজিজুল হক আরও বলেন, ছাত্রজীবন ও পেশাগত জীবনে তিনি কখনও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা গ্রহণ করেননি। ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দল, পদ বা কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না থাকার ঘোষণা দেন তিনি। নিরপেক্ষ সাংবাদিকতার স্বার্থে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তার এই সিদ্ধান্তকে অনেকেই ভালোচোখে দেখছেন।

করোনাকালীন সময়ে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা এবং হাসপাতালগুলোতে রোগীদের খাবার বিতরণসহ নানা মানবিক কার্যক্রমে অংশ নেন বলেও জানান।

এদিকে তার অব্যাহতির সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় এলাকাবাসী। তারা বলেন, আজিজুল হক এলাকার মানুষের বিপদ-আপদে সবসময় পাশে থাকেন। ভবিষ্যতে তিনি সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কল্যাণে আরও বেশি ভূমিকা রাখবেন বলে তারা আশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category