• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Headline
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াতঃ প্রতিমন্ত্রী মীর শাহে আলম! মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অভিযোগ ফরহাদের বিরুদ্ধে; রাজনৈতিক পরিচয় যাচাইসহ তদন্তের দাবি! টেকনাফে গুজব প্রতিরোধে তরুণদের সচেতনতামূলক কর্মসূচি! দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি! কক্সবাজারে ৬৭ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার! আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক! ভারতের সহকর্মীর গুলিতে আধা সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত! নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যার দায়ে শ্বশুর-শাশুড়ি কে গ্রেফতার! ২ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে স্হায়ী ভাবে চাকরি থেকে বরখাস্ত! বাংলাদেশ বিমান এয়ার লাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন ১০ টি এয়ারবাস (উড়োজাহাজ)!

মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

​নেত্রকোণা প্রতিনিধি:
​নেত্রকোণার মোহনগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্টের মাধ্যমে তাদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ​গত ১১ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার একটি দল মোহনগঞ্জ থানাধীন নওহা জামে মসজিদের সামনে এই অভিযান পরিচালনা করে।​অভিযানকালে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে চার যুবককে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোহনগঞ্জ উপজেলার নওহা গ্রামের মৃত আশব আলীর ছেলে মোঃ শমল মিয়া (২২), পশ্চিম টেংগাপাড়া এলাকার মৃত মনু মিয়ার ছেলে জাহেদুল ইসলাম জুয়েল (৩৩), ধর্মপাশা উপজেলার শেখবাড়ী গ্রামের অর্জুন রায়ের ছেলে অনয় রায় (২০) এবং খুরশিমুল গ্রামের মহর উদ্দিনের ছেলে মোঃ ফারুক মিয়া (৩৫)। ​ঘটনাপ্রবাহে উপস্থিত মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এম এ কাদের মোবাইল কোর্ট পরিচালনা করে আসামিদের অপরাধ স্বীকার ও প্রমাণের ভিত্তিতে নিম্নে উল্লেখিত কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন:
​মোঃ শমল মিয়া: ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড
।​জাহেদুল ইসলাম জুয়েল: ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড।​অনয় রায়: ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড।​মোঃ ফারুক মিয়া: ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড।​মোবাইল কোর্টের বিচারিক প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্ত সকল আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিস্তার রোধে ডিএনসি নেত্রকোণার পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category