♦কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়ায় স্কুল কলেজ পড়ুয়া কিশোরীদের ভুলিয়ে-ভালিয়ে ও নানা প্রলোভন দেখিয়ে যৌন ব্যবসায় জড়ানোর অভিযোগে একটি চক্রের সন্ধানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি এ-সংক্রান্ত একটি ঘটনা সামনে আসার পর বিষয়টি নিয়ে প্রশাসনের মধ্যে তৎপরতা বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযোগের সঙ্গে নারী কিংবা পুরুষ যে-ই জড়িত থাকুক, তদন্তে প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সন্দেহভাজন কয়েকজনের কর্মকাণ্ড ও অতীতের ভূমিকা যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি কথিত চক্রটির মূলহোতা ও সহযোগীদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৬ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন সাউদপাড়া গ্রামের বকুল মিয়া (৫৫), আবু (৫০), বকুল মিয়ার মেয়ে লিমা (২১), স্ত্রী জাহানারা বেগম (৪৮), টেঙ্গুরী গ্রামের স্মৃতি (৩২) এবং মামলায় আরও অজ্ঞাতনামা ৩/৪ জনের কথা উল্লেখ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, কিশোরীদের নিরাপত্তা ও কথিত চক্রটির কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কারও কাছে নির্ভরযোগ্য তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ করা হয়েছে।
ছবি: সিন্ডিকেট সদস্য লিমা আক্তার,মূল হোতা রফিকুল ইসলামের মেয়ে।