• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন! রাজধানীর ‘ওসমানী উদ্যান’ কে আরো আধুনিকায়ন সহ জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান! বিতর্কিত কর্মকান্ডে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান! নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মেশিন! ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ! নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের! সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ! ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান( অব.) এয়ার ভাইস মার্শাল  শেখ আব্দুল হান্নান কাতার পুলিশের হাতে গ্রেফতার! নরসিংদীতে রায়পুরায় আড়িয়াল খাঁ নদী থেকে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার!

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন!

Reporter Name
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

♦ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

গতকাল ১৮ অক্টোবর ( রবিবার) পুলিশের  মহাপরিদর্শক (আইজিপি)  মোহাম্মদ আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়ন করা হয়।
একটি প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামিল আকতার কে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের (কে এমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জাকিয়া সুলতানা কে মেহেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি)সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মারেফুল করিমকে রামগতি সার্কেলের সহকারি পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ এবং রাজশাহী গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা মোহাম্মদ আব্দুস সালাম কে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এ পদায়ন করা হয়েছে।
অন্য একটি প্রজ্ঞাপনে আরো ছয় জন অতিরিক্ত পুলিশ সুপারের কে পদায়ন করা হয়। যেখানে কিশোরগঞ্জে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারকে সিলেট মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার করা হয়েছে। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেনকে টাঙ্গাইলে এবং লালমনিরহাট এ – সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার, এ কে এম ফজলুল হককে (ডিএমপির)অতিরিক্ত উপ পুলিশ কমিশনার করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামকে পুলিশ টেলিকমে, খুলনার ক- সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামকে যশোহরের ক সার্কেল এবং পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শইমী ইমতিয়াজকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অপর এক আদেশে দুজনের আগের বদলি বাতিল করা হয়েছে। ডিএমপি’র সহকারি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু হাসানকে এসবিতে পুলিশ সুপার পদে বদলির আগের আদেশটি বাতিল করা হয়। একইভাবে মুহাম্মদ মারেফুল করিমকে ডিএমপি পুলিশ কমিশনার হিসেবে বদলির আগের আদেশটি বাতিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category