• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান( অব.) এয়ার ভাইস মার্শাল  শেখ আব্দুল হান্নান কাতার পুলিশের হাতে গ্রেফতার! নরসিংদীতে রায়পুরায় আড়িয়াল খাঁ নদী থেকে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার! কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সনাতন ধর্মাবলম্বীর ২০০ পরিবারের মাঝে শাড়ি বিতরণ! গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত! খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান! মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? চাঁদা না দেওয়ায় হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ জাহিদ রহমান জনের বিরুদ্ধে! যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে -নাটোরে হুইপ দুলু! বাংলাদেশ চলচ্চিত্রের সোনালী যুগের প্রখ্যাত খলনায়িকা মায়া হাজারিকা! মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে আহত যুবক কে জরুরী অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ!

নরসিংদীতে রায়পুরায় আড়িয়াল খাঁ নদী থেকে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার!

Reporter Name
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধিঃ
রায়পুরা উপজেলায় নিখোঁজ আরমান ফকির (২১) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারসংলগ্ন নয়াহাটি এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আরমান আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা ফকিরবাড়ি এলাকার সালাউদ্দিন ফকিরের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয় লোকজন নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা লাশটি আরমানের বলে দাবি করেন।

নিহতের ছোট ভাইয়ের ভাষ্য অনুযায়ী, গত রোববার দুপুরে অটোরিকশা চার্জে দিয়ে বাড়ি থেকে বের হন আরমান। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এক সপ্তাহ পর রোববার আড়িয়াল খাঁ নদীতে তাঁর লাশ পাওয়া গেল।

আমীরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সোহরাব হোসেন জানান, সকাল ১০টা ১০ মিনিটে নদীতে লাশ ভাসার খবর পেয়ে রায়পুরা থানাকে অবহিত করা হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরিবারের পক্ষ থেকে লাশটি নিখোঁজ আরমানের বলে দাবি করা হয়েছে। তবে পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা প্রয়োজন হতে পারে। তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category