• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Headline
চিত্র নায়ক ওয়াসিম এবং বাংলাদেশ চলচ্চিত্রের রূপালী জগত! ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ! নরসিংদীর রায়পুরা থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তলসহ ০২ জন সন্ত্রাসী গ্রেফতার! নাটোরে সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ! সারাদেশে মাদকবিরোধী সংবাদ করলেই হামলা, মামলা, নির্যাতন—সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা একটি অমানবিক বর্বর ঘটনাঃসৌদি মুলুকিয়ত রাজতন্ত্রের বিচারহীনতা অভিবাসী নির্যাতন ও ঐতিহাসিক দ্বিমুখী নীতি! বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন! রাজধানীর ‘ওসমানী উদ্যান’ কে আরো আধুনিকায়ন সহ জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান! বিতর্কিত কর্মকান্ডে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান! নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মেশিন!

গোপালগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে এজেন্টসহ গ্রেপ্তার ৪

Reporter Name
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

 

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট। তাঁদের কাছ থেকে চারটি মুঠোফোন জব্দ করা হয়েছে। এসব মুঠোফোনে ১১৩টি অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া গেছে।
গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ পৌরসভার এফএনএফ শপিং মলের পেছনে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বদিউল ইসলাম বদি (৪৯), মো. সাইফুর রহমান ওরফে সাইফুল, সাইদুল ও জসিম (৪২), মো. ইমরান খান (৪৪) এবং মো. বিল্লাল বিশ্বাস (৩৮)।
আজ সোমবার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার অভিযোগে চারজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে চারটি মুঠোফোন জব্দ করা হয়।
পুলিশের দাবি, মুঠোফোনগুলো পর্যালোচনা করে বদিউল ইসলামের ফোনে ২৩টি, সাইফুর রহমানের ফোনে ৬৪টি, ইমরান খানের ফোনে ৪টি এবং বিল্লাল বিশ্বাসের ফোনে ২২টি অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া যায়।
ডিবির ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এসব অ্যাপ ব্যবহার করে অনলাইনে জুয়া খেলছিলেন। বদিউল ইসলামকে পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট এবং অপর তিনজনকে অনলাইন জুয়াড়ি হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category