শিরোনাম :
বন্যার পানিতে তলিয়ে গেছে দেশের বিস্তীর্ণ ফসলের মাঠ বোরো ধান, দেশ জুড়ে কৃষকের মাঝে হাহাকার-আর্তনাদ। স্ত্রী পুত্র কন্যা মিলে বাবাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা। শিক্ষা, সমাজ সেবা ও জাতীয় রাজনীতিতে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর অবদান। নেতানিয়াহুর অসমাপ্ত মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে ইসরায়েলের দুই সাবেক প্রধানমন্ত্রী ইরান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই বাণিজ্যিক দিক থেকে দুটি দেশ কে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। ২৭ এপ্রিল ছিল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ,কে,ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী। সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির আহ্বান: পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। সৌদি রাজবংশের অন্ধকার ইতিহাস ও ক্ষমতার পালা বদল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি গবেষককে হত্যা। সন্দেহভাজন খুনি রুমমেট হিসাম আবু গার্বিয়া পুলিশের হাতে গ্রেফতার। কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক।
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

কেন্দুয়ায় নিখোঁজ তরুন শামীমের মোটর সাইকেল উদ্ধার

Reporter Name / ৩১৩ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

কেন্দুয়া থেকে কোহিনূর আলম:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম শামীম (৩৭) নিখোঁজের তিন(৩) দিন পর তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার ।

শনিবার (৫জুলাই) আনুমানিক রাত ৮টা ২০ মিনিটের দিকে গন্ডা ইউনিয়নের গৈচাশিয়া ও মনকান্দা গ্রামের ব্রিজের নিচ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয় ।

জানা যায়, মোটরসাইকেলটি প্রথমে স্থানীয়দের নজরে আসে । পরে খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ উদ্ধার করে নিয়ে যায় থানায় । পরিবারের ধারণা, রফিকুল ইসলাম শামীমকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করা হয়েছে ।

এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই মোঃ নজরুল ইসলাম মুঠোফোনে জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে মোটরসাইকেল উদ্ধার করে থানায় পাঠিয়েছি । তবে চাবি পাওয়া যায় নি । তিনি আরো বলেন, অন্য কোন আলামত পাওয়া যায় নি ।

উল্লেখ্য গত ৩জুলাই কেন্দুয়া থানায় এ বিষয়ে একটি জিডিও করেন তার বড় ভাই মোঃ সাইফুল ইসলাম (৩৯) । এতে উল্লেখ করা হয়, গত ২জুলাই রাত সাড়ে এগারোটায় গন্ডা ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে আমার ভাই নিখোঁজ হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category