• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline
কক্সবাজার মেরিন ড্রাইভে ইনানী সমুদ্র সৈকত এলাকায় টুপটুপ রেসটো এন্ড রিসোর্টে’ এক ভয়াবহ অগ্নিকান্ডে ১০ জন পর্যটকের মৃ*ত্যু! কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা! জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ! ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি! রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২! মন্ত্র পাঠ করে, ঢাক-শঙ্খ বাজিয়ে দেবীকে আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হলো রায়পুরা মরজাল মোদক বাড়ির দুর্গাপূজা! চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান, মাইকিং করে সতর্ক করল মোহাম্মদপুর শ্রমিক দল! পূজা হবে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ’: কাজিপুরে জেলা প্রশাসক! ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ! কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা!

গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের ।

Reporter Name
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

 

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ জেলা জার্নালিস্ট ফেডারেশনের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেছেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও পারস্পরিক ঐক্য সুদৃঢ় করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি গোপালগঞ্জের সব সাংবাদিককে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোপালগঞ্জ পুরাতন স্টেডিয়ামের তৃতীয় তলায় সংগঠনটির কার্যালয়ের উদ্বোধন করেন ডা. কে এম বাবর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা জার্নালিস্ট ফেডারেশনের সভাপতি মো. আজিজুর রহমান রনি।
প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। একটি ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গণতন্ত্র, সুশাসন এবং উন্নয়নের সহায়ক শক্তি। সাংবাদিকদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণে তিনি সবসময় কাজ করবেন বলেও জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোজাম্মেল হক মুন্না, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি এস এম জিয়াউল কবির বিপ্লবসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এস এম হুমায়ূন কবীর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিডি ক্রাইম নিউজের সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন,সাংবাদিক ফরিদ আহমেদ, সাংবাদিক সোহাগ শিকদার, গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুধীজন।
অনুষ্ঠিতে বক্তারা বলেন, নতুন এই কার্যালয় সাংবাদিকদের পেশাগত কার্যক্রম পরিচালনা, মতবিনিময় এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষে সংগঠনের সার্বিক সফলতা ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category