শিরোনাম :
বিখ্যাত গিটারিস্ট কাজী অনিরুদ্ধ এবং কিছু স্মৃতিচারণ। ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার। নরসিংদীতে আলোচিত মিজান মিয়া ওরফে হৃদয় হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। সেহরির পরপরই সং/ঘ/র্ষে জড়ালো দুই গ্রুপ, বাবা ছেলেসহ প্রাণ গেল ৪ জনের। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ক্যাপ্টেন এহতেশাম এবং তার চলচ্চিত্র জীবন। বিখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এর অজানা তথ্য। শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের শিক্ষাগত যোগ্যতা। মন্ত্রী পরিবারের সন্তান এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারালেন। বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে।
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার।

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সোহেল রানা, স্টাফ রিপোর্টার
রাঙামাটি শহরের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত কথিত মাদক সম্রাট জসিম উদ্দিন (৪৬) কে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে দাবি পুলিশের।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ডিসি অফিস এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিম উদ্দিন পালানোর চেষ্টা করেন। এ সময় ওসি নিজেই তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে কোতয়ালী থানায় নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলা দায়ের হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায়। এছাড়া তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ সহ বিভিন্ন ধারায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ রেকর্ড অনুযায়ী, ২০১৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়কালে তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। বেশ কয়েকটি মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি। একটি মামলায় আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। এছাড়াও একটি মাদক মামলায় তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, জসিম উদ্দিনের বিরুদ্ধে জিআর (GR) ওয়ারেন্টসহ একাধিক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বিভিন্ন সময়ে তিনি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে চিহ্নিত হন। সাজাপ্রাপ্ত সংক্রান্ত পরোয়ানাও তার বিরুদ্ধে বিদ্যমান রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে দাবি পুলিশের।

ওসি বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। দীর্ঘদিন ধরে পলাতক ও একাধিক মামলার আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর আইনগত প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান, রাঙামাটি শহর ও আশপাশের এলাকায় মাদক নির্মূল ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করতেও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত জসিম উদ্দিনকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট মামলাগুলোর শুনানি ও বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে পুলিশ প্রয়োজনীয় নথিপত্র হালনাগাদ করছে বলে থানা সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category