• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ! সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতাঃ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রতিবাদ! বাবার ফাইভ স্টার হোটেল ফেলে আজ আমেরিকায় পলাতক!—চট্টগ্রামের মীরসরাইয়ের বিতর্কিত এমপি মাহবুব রুহেল এর দুর্নীতি লুটপাটের গোমর ফাঁস! ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত! সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার! রাজধানী ঢাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি চিত্র! ইরাকের মরুভূমিতে একটি জমকালো বিয়েতে ১৪০০ ভেড়া ও ছাগল এবং ২৭০টি উট জবাই! মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩! মধ্যপ্রাচ্য থেকে যুক্ত রাষ্ট্রের সামরিক ঘাঁটি গুটিয়ে চলে যেতে বাধ্য করা হবে — ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোজতবা আলী খামেনির হুশিয়ারি! বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত!

সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীরা।

Reporter Name
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

নাসিরনগর থেকে খ.ম.জায়েদ হোসেন:
‎
‎ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য এম এ হান্নান এমপি  এর প্রচেষ্টায় প্রথমবারের মত জাতীয় সংসদের বাজেট অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার তিনটি কলেজসহ ৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ শিক্ষার্থী ।
আজ বৃহস্পতিবার ২৬ জুন বেলা ২টায় নাসিরনগর সরকারি কলেজ  ও চাতলপাড় ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীসহ  এবং গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজ,নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়,কুন্ডা উচ্চ বিদ্যালয়,ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৬০ জন শিক্ষার্থী সংসদ ভবনে যান।
এ সময় প্রতিটি শিক্ষা প্রতিষ্টানের ১০  জন করে  শিক্ষার্থী সংসদ ভবনের নির্মাণশৈলী ঘুরে দেখে এবং পরে  সংসদ সদস্য এম এ হান্নান শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সংসদ এলডি হলে দুপুরের খাবার খান এবং  তাদের খোঁজখবর নেন। বেলা ৩টায় বাজেট অধিবেশন শুরু হলে তারা সংসদের দর্শনার্থী গ্যালারিতে বসে অধিবেশনের বৈঠক প্রত্যক্ষ করে। এ সময় তাদের সঙ্গে কলেজের প্রভাষক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
‎
‎উল্লেখ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার  বাজেট অধিবেশনের ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের  সংসদ সদস্য এম এ হান্নান এর প্রচেষ্টায় প্রথমবারের মত নাসিরনগর উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকরা অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পেলেন। উল্লেখ, নাসিরনগরের ইতিহাসে এই প্রথম শিক্ষার্থীরা বাজেট অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেয়েছেন। আর এ সুযোগ সৃষ্টি করে দেয়ায় অভিভাবক মহলসহ স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের  সংসদ সদস্য এম এ হান্নানকে অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category