• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Headline
পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগঃ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক! টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর! সুন্দর বনে ফের জলদস্য আতঙ্ক ২ দিনে ২১ জেলে অপহরণ! হকার উচ্ছেদ নিয়ে রণক্ষেত্র মিরপুর! ঢাকা মহানগর বিএনপির উত্তর যুবদলের কমিটি এবং মহানগর পশ্চিম ছাত্রদলের বিদ্যমান কমিটি এক যুগে বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো! বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে উদ্বেগ জনক রূপ ধারণ করেছে এবং দেশজুড়ে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে! বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের সুযোগ ও সম্ভাবনা! বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াতঃ প্রতিমন্ত্রী মীর শাহে আলম! মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অভিযোগ ফরহাদের বিরুদ্ধে; রাজনৈতিক পরিচয় যাচাইসহ তদন্তের দাবি! টেকনাফে গুজব প্রতিরোধে তরুণদের সচেতনতামূলক কর্মসূচি!

স্বাস্থ্যসেবায় কোন অনিয়ম বরদাশত করা হবেনা, আদ-দ্বীন হাসপাতার কর্তৃপক্ষ কোটি কোটি টাকা নিয়ে আমার পিছনে ঘুরছে আমি পাত্তা দেইনি লাইসেন্স বাতিল করে দিয়েছি ——- স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

Reporter Name
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার :
প্রায় তিন দশকের পুরনো প্রতিষ্ঠান আদ – দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালকে দেওয়া শোকজ নোটিশের জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন বৃহস্পতিবার বিকালে স্বাস্হ্য

অধিদপ্তরের মহাপরিচালক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস লাইসেন্স বাতিলের ঘোষণা দেন।
লাইসেন্স বাতিল ঘোষণার পরপরই হাসপাতালটির কর্মকর্তা ও কর্মচারীরা সেবার কথা বিবেচনায় নিয়ে হাসপাতালে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বিবেচনার দাবি জানান। একই সঙ্গে নিরাপত্তার জন্য হাসপাতাল ঘিরে মোতায়েন করা হয়েছে অসংখ্য পুলিশ।
গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরটির মহাপরিচালক বলেন,শোকজ নোটিশের যে জবাব ও ব্যাখ্যা প্রদান করা হয় কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওযায় ‘মেডিকেলপ্রাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স’অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হলো। তিনি বলেন আইন অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে লাইসেন্স বাতিলের বিরুদ্ধে সরকারের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করতে পারবে।
হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীদের কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যথা।মসম্ভব রোগীদের সরিয়ে ফেলতে হবে কারণ লাইসেন্স বাতিল হওয়ার পর আর চিকিৎসা দিতে পারবে না ওই হাসপাতাল।
এর আগে ঈদের আগের দিন ২৭ মে সকালে মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ‘পোস্ট ডেলিভারি ওয়ার্ডে’একে একে ছয় নবজাতক মারা যায়। এরই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য
মন্ত্রণালয় ঘটিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়।
প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত মানুষের উপস্থিতি,
দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোন ভেন্টিলেশন এর ব্যবস্থা না থাকা, কার্বন ডাই অক্সাইডের পরিমান বেড়ে যাওয়াই শিশু গুলোর মৃত্যুর সম্ভাব্য কারণ।
এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বলেছেন, পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের দোরগোড়ায় গিয়ে সেবা দেওয়া হবে। প্রতিটি ঘরে আমাদের লোক যাবে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর যদি মনে করে হাসপাতালে নিতে হবে তবেই একজন রোগীকে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। ড়এভাবে দেশব্যাপী চিকিৎসা সেবাকে সহজ করার পরিকল্পনা রয়েছে আমাদের।
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পক্ষে তিনি অনড় অবস্থানে।তিনি বলেন, অন্যায় করে কেউ পার পাবে না । তিনি বলেন, আদ- দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ কোটি কোটি টাকা নিয়ে আমার পিছনে ঘুরছে তারপরও আমি তাদের হাসপাতালের লাইসেন্স বাতিল করে দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category