• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Headline
কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ! গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং ওপিসিএ’র উদ্যোগে কক্সবাজারে আয়োজিত হল গোলটেবিল বৈঠক: সংযুক্ত, সমন্বিত ও টেকসই স্বাস্থ্যসেবা এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ! নাসিরনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন! হকার উচ্ছেদ নিয়ে রণক্ষেত্র মিরপুর! পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগঃ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক! টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর! সুন্দর বনে ফের জলদস্য আতঙ্ক ২ দিনে ২১ জেলে অপহরণ! হকার উচ্ছেদ নিয়ে রণক্ষেত্র মিরপুর! ঢাকা মহানগর বিএনপির উত্তর যুবদলের কমিটি এবং মহানগর পশ্চিম ছাত্রদলের বিদ্যমান কমিটি এক যুগে বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো!

টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মোহাম্মদ হোসাইন:

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে অপহৃত এক রোহিঙ্গা তরুণীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ক্যাম্পের সি-ব্লকের পাঁচ টাংকির মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তরুণীর নাম জামালিদা (১৮)। তিনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা। তার বাবা ওসমান গনী ও মা উম্মে কুলসুম।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর দুপুরে জামালিদা নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা তাকে অপহরণ করা হয়েছে বলে নয়াপাড়া পুলিশ ক্যাম্পে অবহিত করেন।

এরপর ১৬ এপিবিএনের অধীন নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের এসআই (নিঃ) নাঈমের নেতৃত্বে একটি বিশেষ টিম জামালিদাকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি-ব্লকের পাঁচ টাংকির মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের কাছ থেকে জামালিদাকে উদ্ধার করা হয়।

পরে তাকে নয়াপাড়া পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে জামালিদাকে ক্যাম্প কমিটি ও তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাটি নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category