শিরোনাম :
স্ত্রী পুত্র কন্যা মিলে বাবাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা। শিক্ষা, সমাজ সেবা ও জাতীয় রাজনীতিতে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর অবদান। নেতানিয়াহুর অসমাপ্ত মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে ইসরায়েলের দুই সাবেক প্রধানমন্ত্রী ইরান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই বাণিজ্যিক দিক থেকে দুটি দেশ কে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। ২৭ এপ্রিল ছিল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ,কে,ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী। সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির আহ্বান: পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। সৌদি রাজবংশের অন্ধকার ইতিহাস ও ক্ষমতার পালা বদল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি গবেষককে হত্যা। সন্দেহভাজন খুনি রুমমেট হিসাম আবু গার্বিয়া পুলিশের হাতে গ্রেফতার। কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক। আততায়ীর বন্দুক নিশানা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

তৈরী পোশাক শিল্পে অর্থনৈতিক বিপর্যয় গাজীপুরে ১২৪ টি শিল্প কারখানা বন্ধ

Reporter Name / ২০০ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

জনতার দেশ রিপোর্ট : বাংলাদেশের অর্থনৈতিক আয়ের মূল উৎস তৈরি পোশাক শিল্প। রপ্তানি আয়ের ৭০ শতাংশ
আসে গার্মেন্টস- টেক্সটাইল রিলেটেড শিল্প প্রতিষ্ঠান থেকে।বর্তমানে রপ্তানি আয়ের এই শিল্পখাত আজ ধ্বংসের
মুখোমুখি।গত বছর ৫ আগস্ট এর পর ২৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত গাজীপুরে ছোট বড় মিলিয়ে ১১৫টি কারখানা বন্ধ হয়ে গেছে। বেকার হয়েছেন ৮২ হাজার ৩৩৫ শ্রমিক কর্মী। এর মধ্যে গত দুই মাসে আগস্ট সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত আরো ৯টি কারখানা বন্ধ হয়ে বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৯২৩২ জন। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ হয়েছে দেশের অন্যতম বৃহৎ পোশাক উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান নাসা গ্রুপের লিজ অ্যাপারেল লিমিটেড।বাংলাদেশ পোশাক তৈরি শিল্পের অন্যতম সংগঠন Bangladesh Garment Manufactures & Exporters Association
(BGMEA১) এবং Bangladesh Knitwear Manufacturers & Exporter Association (BKMEA) Bangladesh Textile Mills Association (BTMA)সূত্রে জানা গেছে লিজ অ্যাপারেল লিমিটেড কারখানাটি বন্ধ হওয়ায় বেকার হয়েছেন ৮৩৫ জন নারীসহ ২ হাজার ৮৩৫ জন শ্রমিক কর্মচারী। কেন কি কারণে কারখানা গুলো বন্ধ হয়ে গেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দায়িত্বপ্রাপ্ত অধিদপ্তর আগামী ২/৩ মাসের মধ্যে যদি তার স্বচ্ছ জবাবদিহিতা
নিশ্চিত করতে ব্যর্থ হন তাহলে অচিরেই রপ্তানি আয়ের
এই বৃহৎ শিল্পখাত মুখ থুবড়ে পড়বে, দেশে বেকারত্বের
পাশাপাশি অর্থনৈতিক বিপর্যয়ের আশংকা শতভাগ।

তথ্য সূত্র:১। বিজিএমইএ
২। বিকেএমইএ
৩। বিটিএমএ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category