শিরোনাম :
স্ত্রী পুত্র কন্যা মিলে বাবাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা। শিক্ষা, সমাজ সেবা ও জাতীয় রাজনীতিতে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর অবদান। নেতানিয়াহুর অসমাপ্ত মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে ইসরায়েলের দুই সাবেক প্রধানমন্ত্রী ইরান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই বাণিজ্যিক দিক থেকে দুটি দেশ কে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। ২৭ এপ্রিল ছিল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ,কে,ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী। সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির আহ্বান: পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। সৌদি রাজবংশের অন্ধকার ইতিহাস ও ক্ষমতার পালা বদল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি গবেষককে হত্যা। সন্দেহভাজন খুনি রুমমেট হিসাম আবু গার্বিয়া পুলিশের হাতে গ্রেফতার। কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক। আততায়ীর বন্দুক নিশানা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিজিএস মেজর জেনারেল কে এম আব্দুল ওয়াহেদ এর ইন্তেকাল

Reporter Name / ৩৬৩ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

কুষ্টিয়া প্রতিনিধি ■
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) মেজর জেনারেল কে এম আব্দুল ওয়াহেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি‘উন। দীর্ঘ ২০ দিন সিএমএইচ-এ লাইফ সাপোর্টে থাকার পর ২১ সেপ্টেম্বর,২৫ বিকেল ৫টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম খাতের আলী বিশ্বাসের সেজো ছেলে মেজর জেনারেল ওয়াহেদ সেনা ক্যারিয়ারে সততা, দক্ষতা ও নীতি-নৈতিকতার জন্য পরিচিত ছিলেন। তিনি এরশাদ সরকারের শুরুর দিকে যশোর জোনের ZMLA এবং পরবর্তীতে ঢাকা জোনের ZMLA হিসেবে দায়িত্ব পালন করেন। সেনা প্রধানের ঘনিষ্ঠ সহকারী হিসেবে সিজিএসের দায়িত্বেও তিনি সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করেন। এরশাদ সরকারের পতনের সময়ে তিনি আমেরিকায় ১৫ মাসের প্রশিক্ষণে ছিলেন।

ঢাকায় অনুষ্ঠিত প্রথম সার্ক সম্মেলন ও সাফ গেমসের নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব তিনি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করেন। সেনাবাহিনীর বিধিবিধান শতভাগ মেনে চলা এবং নীতি-নৈতিকতার প্রশ্নে আপোষহীন অবস্থান ছিল তাঁর জীবন দর্শনের অন্যতম বৈশিষ্ট্য।

পারিবারিক সূত্রে জানা গেছে, মেজর জেনারেল ওয়াহেদের আরেক ভাই ছিলেন মরহুম আব্দুল খালেক চন্টু, যিনি কুষ্টিয়া সদর-৩ আসন থেকে বিএনপির টিকিটে ১৯৯১ ও ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁদের পাঁচ ভাইয়ের মধ্যে অবশিষ্ট তিনজনই বুয়েটের স্বনামধন্য প্রকৌশলী হিসেবে দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেছেন।

প্রবীণ এই সেনা কর্মকর্তার ইন্তেকালে সেনাবাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক অঙ্গন এবং কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category