• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Headline
সদ্য খু**ন হওয়া বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির বন্ধু দীপ এর প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড! ৩৭ দিনে কুমিল্লায় আটক ৫২৪৬, এক রাতেই ৩৫১! যৌবনের শেষ প্রান্তে বার্ধক্য কে মেনে নিতে পারেনি সুচিত্রা সেন! শীতকালীন শাক-সব্জিতে বাজার ভরপুর,মূল্য কমছেনা বিন্দু পরিমাণ! চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম তিন মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা! ইসরায়েলি সেনাবাহিনীর একজন মেজর নিরীহ ফিলিস্তিনিদের উপর চালানো বর্বরতাকে সহ্য করতে না পেরে চাকুরী ছেড়ে দিয়ে নিজ দেশ পোল্যান্ডে পাড়ি জমিয়েছেন! সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে পাকিস্তান! হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন! ৪ দিনের জাপান সফর শেষে প্রধান মন্ত্রীর দেশে প্রত্যাবর্তন! সাইবার ক্রাইম থেকে নিঃস্কৃতির উপায়!

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মাহবুবুল আলম হানিফের মৃত্যুদন্ড!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই মামলায় অপর তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বৃহস্পতিবার এ রায় দেন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
রায়ে আসামিদের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব সম্পত্তি জুলাই স্মৃতি ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

আসামিরা সবাই বর্তমানে পলাতক থাকায় তাদের পক্ষে সরকারি খরচে নিয়োজিত (স্টেট ডিফেন্স) আইনজীবী আমির হোসেন মামলাটি পরিচালনা করেন। এর আগে, গত ৭ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি খণ্ডন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল। তার আগে ৫ অক্টোবর প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে চার আসামিরই সর্বোচ্চ সাজা চাওয়া হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে, ৬ অক্টোবর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়।
মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। একপর্যায়ে গত ১০ জুন যুক্তি খণ্ডন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। তবে রাষ্ট্রপক্ষ নতুন কিছু তথ্যপ্রমাণ আদালতে দাখিল করায় ট্রাইব্যুনাল পুনরায় উভয়পক্ষের যুক্তিতর্ক শোনেন।
আসামিদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে উসকানিমূলক বক্তব্য প্রদান, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

তথ্যঃ

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category