• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Headline
পরকীয়া প্রেমের শেষ পরিণতিঃ গোলাম ফারুক অভির অভিসার থেকে সেদিন বাঁচতে পারেনি মডেল তারকা সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি! রাজপথ থেকে Wrexham University-এর মঞ্চে, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর আহমেদ! একটি মানসিক যন্ত্রণার অপর নাম সাইবার বুলিং! আধুনিক ঢাকাঃ ফ্লাইওভারে ঢেকে গেলেও যানজট নিরসন চিত্র একটুও বদলায়নি! শেখ হাসিনা পলায়নের দৃশ্য ধারণ করা বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে,এম তাহসিফ সাউরির লা*শ একদিন পর নদী থেকে উদ্ধার! পরাজয় মেনে না নিয়ে যুক্তরাষ্ট্রে পলায়ন নিজেকে ব্রাজিলের ‘নেতা’ বললেন ফ্লাভিও বলসোনারো! ইরান যুদ্ধের দায় এড়াতে মধ্যবর্তী নির্বাচনের সমাবেশে ট্রাম্পের সাফাই আমরা এই যুদ্ধ শুরু করিনি! মুক্তিযোদ্ধা কোটায় অনিয়মের অভিযোগঃ ৩ উপসচিবের বিরুদ্ধে জনপ্রশাসনের বিভাগীয়  ব্যবস্থা! হাসিনা সরকারের পতনের আগেই ড. ইউনূসের সাথে যোগাযোগের ঝুঁকিপূর্ণ কাজটি কে করেছিলেন? বিষয়টি মিডিয়ার সন্মুকে প্রকাশ করলেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব  শফিকুল আলম! আজকের আবহাওয়া ও অন্যান্য বার্তা!

মুক্তিযোদ্ধা কোটায় অনিয়মের অভিযোগঃ ৩ উপসচিবের বিরুদ্ধে জনপ্রশাসনের বিভাগীয়  ব্যবস্থা!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ন্যাশনাল ডেস্ক|জনতার দেশঃ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর ‘জালিয়াতি’ করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই তিন উপসচিবকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (২৮ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপনে তাদের ওএসডি করা হয়।
ওএসডি হওয়া তিন উপসচিব হলেন- জামালপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক (উপসচিব) রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব (উপসচিব) নাহিদা বারিক।
তারা সবাই ২৯তম বিসিএসের কর্মকর্তা। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পান তারা। কিন্তু, কেউই মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী হিসেবে আবেদন করেননি। বিষয়টি নিয়ে দীর্ঘদিন দুদক তদন্ত করে ওই তিন উপসচিবসহ ছয় কর্মকর্তার জালিয়াতি পান। বাকি তিন কর্মকর্তা অন্য ক্যাডারের। চলতি বছরের জানুয়ারি মাসে ‌তাদের বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে ২৯তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস পর ছয়জন প্রার্থীকে অবৈধভাবে মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন, পুলিশ, পরিবার পরিকল্পনা ও সাধারণ শিক্ষা ক্যাডারসহ বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: Jago News 24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category