• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবীদের বসা নিয়ে তৈরি হচ্ছে তীব্র সংকট! চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন! বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে? ফুটবল মাঠে লাল কার্ড দেখে উত্তেজিত হয়ে প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে নেইমার! স্পেনের রাজপরিবারের দেয়া সম্মান মুহূর্তেই ম্লান করে দিলো বিশ্বখ্যাত ফুটবলার ‘মেসি’ কে! ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান! আগামী পাঁচ বছর এই জাতীয় সংসদ টিকবে কী’ না, সন্দেহ রয়েছে সন্দেহ রয়েছে —এন সি পি নেতা নাহিদ ইসলাম! তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বড় আশঙ্কাঃসমুদ্রের তলদেশে স্থাপিত ইন্টারনেট কেবল কেটে গেলে বিশ্বকে সচল রাখতে পারবে কি স্টার লিংক?? তথ্যপ্রযুক্তিতে বড় সংকটঃআর্টিফিশিয়াল (এআই) এর কারণে নিরাপত্তা ঝুঁকিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সিস্টেম” আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যঃগত ২৪ ঘন্টার অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৯৮!

স্পেনের রাজপরিবারের দেয়া সম্মান মুহূর্তেই ম্লান করে দিলো বিশ্বখ্যাত ফুটবলার ‘মেসি’ কে!

Reporter Name
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

♦ক্রীড়া ডেস্ক|জনতার দেশঃ

স্পেনের রাজপরিবারের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে ২৪ ঘণ্টার মধ্যেই ইন্টার মায়ামির জার্সি গায়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই সম্মান অর্জনের পর স্পেনের ওভিয়েদো থেকে ফিরে কিছুটা ক্লান্ত শরীরেই নিউইয়র্ক রেড বুলসের মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা।
তবে ব্যস্ত এই সূচির রেশ কাটতে না কাটতেই দল নিয়ে হারের তেতো স্বাদ পেতে হলো তাকে।
নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে এই ম্যাচে মেসিকে শুরু থেকে মাঠে নামাননি কোচ। বদলি হিসেবে বিরতির পর ৫৫ মিনিটে মাঠে নামেন তিনি। এর আগেই অবশ্য ম্যাচের শুরুটা ভীষণ খারাপ হয় মায়ামির জন্য।
প্রথমার্ধের মাত্র সপ্তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে দলটি। এরপর ম্যাচের শেষদিকে ইনজুরি সময়ে আরও এক গোল করে রেড বুলসের জয় নিশ্চিত করেন তারকা মিডফিল্ডার এমিল ফোর্সবার্গ।
ম্যাচের ৫৬তম মিনিটে রিকুয়েলমে ফিলিপির বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মাঠে নেমে ব্যবধান কমানোর চেষ্টা করলেও মেজর লিগ সকারের (এমএলএস) চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা এদিন দলের জন্য কার্যকর কোনো ফল এনে দিতে পারেননি।
অবশ্য চলতি মৌসুমে ২৫ গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি আগে থেকেই এককভাবে শীর্ষে আছেন, পাশাপাশি যৌথভাবে সর্বোচ্চ ১৫টি অ্যাসিস্টও রয়েছে মায়ামি অধিনায়কের নামের পাশে।
এর আগে রেড বুলসের বিপক্ষে বিগত চারবারের মুখোমুখি লড়াইয়ে বেশ আধিপত্য ছিল ইন্টার মায়ামির। যার মধ্যে তিনটিতে জয় এবং একটি ম্যাচ ড্র করেছিল তারা। সেই পরিসংখ্যানের বিপরীতে দাঁড়িয়ে এবারের দেখায় হার মানতে হলো কিলি গঞ্জালেসের দলকে। এই ম্যাচের আগে শেষ চার লড়াইয়ে প্রতিপক্ষের জালে ১৭ গোল দিলেও রেড বুলসের বিপক্ষে এ দিন নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি মায়ামি, চলতি মাসে টানা তিন ম্যাচে জয়ের পথে ৯ গোল করা দলটি এ দিন ছিল গোলশূন্য।
সূত্র: কালের কণ্ঠ

ছবিঃ

# সংগৃহিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category