• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার! আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে আমাদের বই পড়ার অভ্যাস ক্রমেই হারিয়ে যাচ্ছে! সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিড়ে মানসিক প্রশান্তি এনে দিতে পারে ‘ ডিজিটাল ডিটক্স’! স্প্যানিস জায়ান্ট ফুটবল টিম ‘ বার্সেলোনা’ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান কে দলে নিতে মরিয়া! অসুস্থ স্হানীয় সরকার মন্ত্রী মঈন খান কে দেখতে এভার কেয়ার হাসপাতাল ছুটে গেলেন রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীর! সারোয়ার ফারুকী -ইমরোজ তিশার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন! নেত্রকোণায় বিপুল পরিমাণ FAIRDYL NEW (ফেনসিডিল) পাচারকালে কুখ্যাত মাদক কারবারি আটক! নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযান: ছিনতাইয়ের মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার, গ্রেপ্তার -৩! রাজধানী শহরের ফুটপাত থেকে ম*র*দেহ উদ্ধার! বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা মালয়েশিয়াতে ধর পাকড়ের ভয়ে দিন কাটাচ্ছেন আতঙ্ক উৎকণ্ঠায়! !

স্প্যানিস জায়ান্ট ফুটবল টিম ‘ বার্সেলোনা’ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান কে দলে নিতে মরিয়া!

Reporter Name
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ক্রীড়া ডেস্ক |জনতার দেশঃ

মায়ের দিক থেকে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সেই ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে। এর মাঝেই শোনা যাচ্ছে নতুন খবর। কাভানকে দলে টানতে নজর রাখছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
বর্তমানে মেজর লিগ সকারে দল ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলছেন কাভান সুলিভান। তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে ইতিমধ্যে চুক্তি সম্পন্ন করে রেখেছে ম্যানচেস্টার সিটি। চুক্তি অনুযায়ী, ২০২৮ সালে ১৮ বছর বয়স পূর্ণ হলে তিনি ইংলিশ ক্লাবটিতে যোগ দেবেন। তবে সিটি আনুষ্ঠানিকভাবে কাভানকে দলে ভেড়ানোর আগেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিজেদের সুযোগ তৈরি করতে চায় বার্সেলোনা।

স্প্যানিশ প্রভাবশালী সংবাদমাধ্যম ‘স্পোর্ট’-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ১৮ বছর বয়স পূর্ণ হলেই কাভান ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন—এমন একটি প্রাক-চুক্তি সম্পন্ন করে রেখেছেন। এর সুবাদে এতদিন ইংলিশ ক্লাবটিই তাকে পাওয়ার দৌড়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ছিল।
তবে পুরো পরিস্থিতিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়মাবলি লঙ্ঘনের ১১৫টি অভিযোগের বিচারাধীন মামলা। যদিও সিটির ওপর এখনো কোনো চূড়ান্ত শাস্তি নির্ধারিত হয়নি এবং অবনমনের মতো আশঙ্কাগুলোও কেবল তাত্ত্বিক পর্যায়ে রয়েছে, তবুও এই দীর্ঘমেয়াদি আইনি জটিলতা ক্লাবটির ভবিষ্যৎ ক্রীড়া পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

সুলিভানের প্রতিনিধিরাও পরিস্থিতি যে পরিবর্তনশীল, তা আগে থেকেই ইঙ্গিত দিয়ে রেখেছেন। কয়েক সপ্তাহ আগে তার এজেন্ট বলেছিলেন, কখন কী ঘটে তা বলা কঠিন, তবে আমরা আশা করি তারা বিষয়টির একটি সঠিক সমাধান খুঁজে পাবে। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে এখনই তারা ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি বাতিল করছেন না, তবে একটি অনিশ্চয়তার দুয়ার কিন্তু খোলাই রয়ে গেছে। সিটির আইনি মামলার গতিপ্রকৃতি এবং চুক্তির শর্তাবলির ওপরই মূলত নির্ভর করছে এই তরুণ তারকার পরবর্তী গন্তব্য।
তথ্যঋণঃ

# দৈনিক ইত্তেফাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category