• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Headline
স্প্যানিস জায়ান্ট ফুটবল টিম ‘ বার্সেলোনা’ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান কে দলে নিতে মরিয়া! অসুস্থ স্হানীয় সরকার মন্ত্রী মঈন খান কে দেখতে এভার কেয়ার হাসপাতাল ছুটে গেলেন রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীর! সারোয়ার ফারুকী -ইমরোজ তিশার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন! নেত্রকোণায় বিপুল পরিমাণ FAIRDYL NEW (ফেনসিডিল) পাচারকালে কুখ্যাত মাদক কারবারি আটক! নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযান: ছিনতাইয়ের মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার, গ্রেপ্তার -৩! রাজধানী শহরের ফুটপাত থেকে ম*র*দেহ উদ্ধার! বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা মালয়েশিয়াতে ধর পাকড়ের ভয়ে দিন কাটাচ্ছেন আতঙ্ক উৎকণ্ঠায়! ! ইউরোপের বাজারে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয় কমেছে ১২ শতাংশ! শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ! এগিয়ে চলছে আধুনিক বিজ্ঞানঃএকটা সময় আসবে মানুষের চেয়ে এ আই প্রযুক্তিকে প্রাধান্য দেওয়া হবে একটা সময় আসবে মানুষের চেয়ে এগিয়ে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি!

সারোয়ার ফারুকী -ইমরোজ তিশার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন!

Reporter Name
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

বিনোদন ডেস্ক|জনতার দেশঃ

বেশ কদিন ধরেই শোনা যাচ্ছে এমন কথা। নির্মাতা মোস্তফা মোস্তফা  ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য জীবন নাকি ভাঙতে চলেছে! বিভিন্ন পত্র-পত্রিকায় ইতোমধ্যে সংবাদের শিরোনাম সিনে অঙ্গনের জনপ্রিয় এই দম্পতি।
ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন, সংসার ভাঙছে ফারুকী-তিশার, দূরত্ব তৈরি হয়েছে ফারুকী-তিশার—এমন কথাগুলোই এখন নেটমাধ্যমে আলোচনা ও সংবাদের শিরোনাম। সপ্তাহ দুয়েক ধরে এমন কথা শোনা যাচ্ছে। এতগুলো দিন পেরিয়ে গেলেও কার্যত নির্বাক ফারুকী-তিশা দম্পতি। ফলে এ গুঞ্জনের পালে হাওয়া লেগেছে একটু জোরালোভাবেই।
সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে তাদের দুজনের কারও প্রোফাইলেই এ প্রসঙ্গে কোনো বক্তব্য দেখা যায়নি। এমনকি কোনো মিডিয়াতেও তারা বক্তব্য দেননি। এদিকে সময় যতো যাচ্ছে, সামাজিক মাধ্যমে এ গুঞ্জন আরও চাউর হচ্ছে।
কিছু কিছু সংবাদ মাধ্যম এও দাবিও করেছে, তাদের একমাত্র কন্যাসন্তানকে তিশা ফারুকীর কাছ থেকে আলাদা থাকছেন। যদিও এর সত্যতা নিয়ে রয়েছে প্রশ্ন।
তবে তাদের বিচ্ছেদ গুঞ্জন চললেও যে যার মতো ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। সম্প্রতি একটি ওয়েব ফিল্ম প্রযোজনা করেছেন তিশা। এদিকে চলচ্চিত্র নিয়ে সাম্প্রতিক সময়ে ফারুকীর একটি পোস্টও চোখে পড়েছে তার টাইমলাইনে। যদিও নেটিজেনরা প্রশ্ন তুলছেন, এতদিন ধরে চলা এই গুঞ্জনের পর কেন মুখে কুলুপ এঁটেছেন ফারুকী ও তিশা।
এই দম্পতির পথচলার শুরু বহুদিন আগে থেকেই। কাজের সূত্র ধরেই তাদের পরিচয়। এরপর বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। পাঁচ বছরের প্রেমের সম্পর্কে থাকার পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তারা; ২০২২ সালে তাদের ঘরে আসে কন্যাসন্তান। এর চার বছর পর শোনা যাচ্ছে তাদের এই দূরত্বের গুঞ্জন।
অতঃপর, এ প্রসঙ্গে তিশার সঙ্গে যোগাযোগ করা হয়; তবে কোনো সাড়া পাওয়া যায়নি।

তথ্যসূত্রঃ

খুলনা গেজেট। 

ছবিঃ সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category