• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Headline
সারোয়ার ফারুকী -ইমরোজ তিশার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন! নেত্রকোণায় বিপুল পরিমাণ FAIRDYL NEW (ফেনসিডিল) পাচারকালে কুখ্যাত মাদক কারবারি আটক! নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযান: ছিনতাইয়ের মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার, গ্রেপ্তার -৩! রাজধানী শহরের ফুটপাত থেকে ম*র*দেহ উদ্ধার! বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা মালয়েশিয়াতে ধর পাকড়ের ভয়ে দিন কাটাচ্ছেন আতঙ্ক উৎকণ্ঠায়! ! ইউরোপের বাজারে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয় কমেছে ১২ শতাংশ! শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ! এগিয়ে চলছে আধুনিক বিজ্ঞানঃএকটা সময় আসবে মানুষের চেয়ে এ আই প্রযুক্তিকে প্রাধান্য দেওয়া হবে একটা সময় আসবে মানুষের চেয়ে এগিয়ে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি! রাজধানীর ফ্লাইওভার গুলোতে নাইলনের সুতার ফাঁদ পেতে অভিনব কায়দায় ছিনতাই -ডাকাতি! লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের দেড় কোটি পাউন্ড মূল্যের একটি বিলাস বহুল ফ্ল্যাট জব্দ!

নেত্রকোণায় বিপুল পরিমাণ FAIRDYL NEW (ফেনসিডিল) পাচারকালে কুখ্যাত মাদক কারবারি আটক!

Reporter Name
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

 

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা কর্তৃক ৫৬০ বোতল ফেনসিডিল সহ ০১ জন মাদক কারবারি আটক।

২৪শে (অক্টোবর) ২০২৬ শনিবার রাত ০০.২০ – ০১.৪০ ঘটিকা নেত্রকোণা সদর থানাধীন সিধলী টু নেত্রকোণাগামী পাকা রাস্তার দিগজান বাজারস্থ জনাব সাইদুল ইসলামের চা দোকানের সামনে, পাকা রাস্তার উপর।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হক মহোদয়ের নেতৃত্বে একটি রেইডিং টিম উল্লেখিত ঘটনাস্থল থেকে ৫৬০ (পাঁচশত ষাট) বোতল FAIRDYL NEW (ফেনসিডিল) সহ ০১ জনকে আটক করে।

ফ্রেশ সিমেন্ট নামীয় ০৭টি প্লাস্টিক বস্তার ভিতরে Codeine Phosphate & Chlorpheniramine Maleate Syrup যার বাণিজ্যিক নাম FAIRDYL NEW – প্রতি বস্তায় ৬০ বোতল করে (৬০X৭) = ৪২০ বোতল। প্রতি বোতলে ১০০ এমএল করে মোট ৪২ লিটার।

সাদা রংয়ের ০২টি প্লাস্টিক বস্তার ভিতরে একই মাদক – প্রতি বস্তায় ৭০ বোতল করে (৭০X২) = ১৪০ বোতল, মোট ১৪ লিটার।

সর্বমোট ০৯টি বস্তায় ৫৬০ বোতল = ৫৬ লিটার।

পিকআপ (সিঙ্গেল কেবিন) গাড়ি ০১টি চাবি সহ। রেজি: নং- ঢাকা মেট্রো-ন-১২-৩৯৯২, চ্যাসিস নং- LVAB2JVB3PE233424, ইঞ্জিন নং- Q230792915D

ডুয়েল সিমযুক্ত ওয়ালটন বাটন ফোন ০১টি।

আলামতের আনুমানিক অবৈধ বাজার মূল্য: ২১,৮১,৫০০/- (একুশ লক্ষ একাশি হাজার পাঁচশত) টাকা।

মোঃ ফারুক মিয়া (২৬), গ্রেফতার
পিতা- জব্বার আলী, মাতা- মোছাঃ হোশনাহার বেগম
সাং- নাটেরকোণা, ০৪ নং জারিয়া, থানা- পূর্বধলা, জেলা- নেত্রকোণা।

আসামীর বিরুদ্ধে পরিদর্শক জনাব খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category