• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
Headline
প্রেমের মরা জলে না ডুবে শুকনাতেই ডুবে মরলো পরিবার নিয়ে! কাজিপুরে মানবিক ফান্ডের উদ্যোগে ‘ট্যালেন্ট হান্ট ২০২৬’ সম্পন্ন! রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান মিয়া সাত্তার! পটুয়াখালী বাউফলের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত ম*রদেহ উদ্ধার! অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট! রায়পুরাতে (নরসিংদী) মেঘনা নদীতে চুম্বক ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের হিড়িক! সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা! ঠাকুরগাঁও-১আসনে জয়ের সমীকরণে হিন্দু ভোটাররা, নজর বিএনপি-জামায়াতের মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ১ লাখ ৮০ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস! পূর্বাচলে ডিআইজির রহস্যঘেরা প্রমোদ ভবনে মাদক আড্ডায় গ্রেফতার কৃতদের মুখোশ উন্মোচন!

পটুয়াখালী বাউফলের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত ম*রদেহ উদ্ধার!

Reporter Name
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

 

মো.আরিফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল পৌরশহরের বাংলাবাজার খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটির কপালে কোপের চিহ্ন রয়েছে। পেট কাটা ও ভুঁড়ি বের হওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ছাড়া শরীরে ইট বাঁধা ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার-সংলগ্ন মসজিদ ঘাট এলাকায় খালে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকেরা ভিড় করেন।

স্থানীয়দের ধারণা, প্রায় ১০ থেকে ১২ দিন আগে ওই ব্যক্তিকে মারা হতে পারে । মরদেহটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল পৌনে ৫টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মরদেহ উদ্ধারে সহায়তাকারী করিম জানান, ওই ব্যক্তির কপালে কোপের চিহ্ন ছিল। তাঁর হাত-পা বাঁধা ছিল এবং গলা, কোমর ও দুই পায়ে মোট ১৬টি ইট বাঁধা ছিল বলে তিনি জানান। লাশটির পেট কাটা অবস্থায় ছিল। তাঁর পরনে ছিল গোলাপি রঙের গেঞ্জি ও লুঙ্গি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি। এ ধরনের ঘটনায় কেউ থানায় অভিযোগও করেননি। এ ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category