• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Headline
সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা! ঠাকুরগাঁও-১আসনে জয়ের সমীকরণে হিন্দু ভোটাররা, নজর বিএনপি-জামায়াতের মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ১ লাখ ৮০ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস! পূর্বাচলে ডিআইজির রহস্যঘেরা প্রমোদ ভবনে মাদক আড্ডায় গ্রেফতার কৃতদের মুখোশ উন্মোচন! মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন! সাগরকন্যা কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে পর্যটক পদচারণায় মুখর! সোনারগাঁয়ে যুবদল নেতাকে কু*পি*য়ে হ**ত্যা! প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়! রাজধানীতে আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে মাস ব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা,২০২৬! নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ্দিন ফকিরে ৭ম মৃত্যু বার্ষিকী পালিত!

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ১ লাখ ৮০ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস!

Reporter Name
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

 

সাব্বির আহমেদ,
নিজস্ব প্রতিবেদকঃ

মাদারীপুরের কালকিনিতে মা ইলিশ রক্ষায় আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে ১ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কালকিনি উপজেলার সিডি খান ও সাহেবরামপুর ইউনিয়নসংলগ্ন আড়িয়াল খাঁ নদে এ অভিযান পরিচালনা করা হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ১ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১০ হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা সব জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মা ইলিশ রক্ষা এবং ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category