• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কু*পি*য়ে হ**ত্যা! প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়! রাজধানীতে আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে মাস ব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা,২০২৬! নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ্দিন ফকিরে ৭ম মৃত্যু বার্ষিকী পালিত! দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক! কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক -৩! পরিবারসহ মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে সৌদি আরব ছাড়ার কড়া নির্দেশ দিয়েছে  মার্কিন পররাষ্ট্র দপ্তর! বিশ্বজুড়ে সাইবার হামলার শংকাঃসাইবার সিকিউরিটি নিশ্চিত কল্পে অনলাইন জালিয়াতি এবং হ্যাকিং থেকে প্রত্যেকের ডিজিটাল একাউন্ট এবং তথ্য সুরক্ষিত রাখা জরুরী! ডিআইজি আব্দুল্লাহ আল জহির এর বাসায় নিয়মিত চলতো মদ,গাঁজা, নাচের আসরঃ প্রতিমাসে চলতো ২০ থেকে ২২ টি ডিজে পার্টির অনুষ্টান! রাজধানীর মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেফতার -১!

সোনারগাঁয়ে যুবদল নেতাকে কু*পি*য়ে হ**ত্যা!

Reporter Name
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে জহির ফকির (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, জহির ফকিরের বাড়ি আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নে হলেও তিনি দীর্ঘ ১২ বছর ধরে পরিবার নিয়ে মুন্সিগঞ্জ সদর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। চর কিশোরগঞ্জ এলাকায় তার একটি ফার্মেসি রয়েছে।

ওসি আরও জানান, প্রতিদিনের মতো বুধবার রাতেও ফার্মেসি বন্ধ করে বাড়ি ফিরছিলেন জহির ফকির। পথে দুর্বৃত্তরা তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে সড়কে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি উল্লেখ করে ওসি বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category