• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
দীর্ঘ প্রতীক্ষার পর পদোন্নতি পেতে যাচ্ছেন পুলিশের ৪৯২ কর্মকর্তা! আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনার ব্যর্থতায় দেশে অপরাধ বেড়েছে–মোস্তফিজুর রহমান ইরান,চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি!  কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মূল্যমানের ভারতীয় শাড়ি উদ্ধার! আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে আমাদের বই পড়ার অভ্যাস ক্রমেই হারিয়ে যাচ্ছে! সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিড়ে মানসিক প্রশান্তি এনে দিতে পারে ‘ ডিজিটাল ডিটক্স’! স্প্যানিস জায়ান্ট ফুটবল টিম ‘ বার্সেলোনা’ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান কে দলে নিতে মরিয়া! অসুস্থ স্হানীয় সরকার মন্ত্রী মঈন খান কে দেখতে এভার কেয়ার হাসপাতাল ছুটে গেলেন রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীর! সারোয়ার ফারুকী -ইমরোজ তিশার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন! নেত্রকোণায় বিপুল পরিমাণ FAIRDYL NEW (ফেনসিডিল) পাচারকালে কুখ্যাত মাদক কারবারি আটক! নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযান: ছিনতাইয়ের মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার, গ্রেপ্তার -৩!

কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মূল্যমানের ভারতীয় শাড়ি উদ্ধার!

Reporter Name
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার ভোরে উপজেলার সোনাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়ির মূল্য ৩৮ লাখ ৮৭ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ আজ শনিবার দুপুরে এ তথ্য জানান।
তিনি জানান, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আমানগন্ডা বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
জব্দ করা শাড়িগুলো বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে বিজিবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category