• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Headline
জাপানের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে টানাপোড়েনঃঘাটতি ৭০০ মিলিয়ন ডলার! জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে! আইনজীবীদের মাঝে ফিরেছে কর্মচাঞ্চল্যঃ ৪০ দিন অবসরকালীন ছুটির পর আজ খুলেছে সুপ্রিম কোর্ট এজলাস! সম্প্রতি মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির অপরাধ, বিচারপ্রক্রিয়া ও দণ্ড কার্যকরের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ! আজকের আবহাওয়া ও অন্যান্য সংকেতঃ চিকিৎসক-টেকনিশিয়ান-জনবল সংকটে ধুঁকছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স! কুয়াকাটা পর্যটন কার্নিভালে ৬ কিলোমিটার বীচ ম্যারাথন ও পিঠা উৎসব! মা -বাবা,ফেলে রেখে চলে যায়ঃ নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন,নরসিংদী  জেলা প্রশাসক! সেরা লেখক সম্মাননা পেলেন কবি ও শিশু সাহিত্যিক এনামূল হক পলাশ! পর্যটন শিল্প বিকাশে বাংলাদেশ কতটুকু এগিয়ে?

সম্প্রতি মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির অপরাধ, বিচারপ্রক্রিয়া ও দণ্ড কার্যকরের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ!

Reporter Name
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ডেস্ক রিপোর্ট | জনতার দেশঃ
মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির অপরাধ, বিচারপ্রক্রিয়া ও দণ্ড কার্যকরের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তাদের মরদেহের অবস্থান এবং বিচারের সময় আইনজীবী নিয়োগ করা হয়েছিল কি না, তা জানতে চেয়েছে ঢাকা।
গত ১৯ অক্টোবর জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় পাঠানো এক কূটনৈতিক চিঠিতে ছয়টি বিষয়ে তথ্য চাওয়া হয়।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিচারকের স্বেচ্ছাধীন শাস্তি হিসেবে তাদের এ দণ্ড দেওয়া হয়।
সৌদি কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে, দুই বাংলাদেশি কী অপরাধ করেছিলেন, কখন ও কোথায় অপরাধ সংঘটিত হয়েছিল এবং তাদের কবে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি দণ্ডাদেশের সত্যায়িত অনুলিপিও চাওয়া হয়েছে।
মৃত্যুদণ্ড কীভাবে কার্যকর করা হয়েছে, সে বিষয়েও স্পষ্ট তথ্য চেয়েছে বাংলাদেশ। প্রকাশ্যে তলোয়ারের আঘাতে শিরশ্ছেদ করা হয়েছে, নাকি অন্য কোনো পদ্ধতিতে দণ্ড কার্যকর করা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে।
এ ছাড়া দণ্ড কার্যকরের পর দুই বাংলাদেশির মরদেহ কোথায় রাখা হয়েছে এবং সেগুলো বাংলাদেশে পাঠানো হবে, নাকি সৌদি আরবেই দাফন করা হয়েছে, সে বিষয়ে জানতে চেয়েছে ঢাকা। তদন্ত ও বিচার চলাকালে তাদের পক্ষে আইনজীবী নিয়োগ করা হয়েছিল কি না এবং তারা কেউ আইনি সহায়তা চেয়েছিলেন কি না, সে প্রশ্নও তোলা হয়েছে।
তথ্যসূত্রঃ

# দৈনিক যুগান্তর

#ডেইলি স্টার বাংলা

# ঢাকা ট্রিবিউন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category