• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Headline
ভারতে পিকনিক করতে গিয়ে সমুদ্রে ডুবে ৮শিক্ষার্থীর সলিল সমাধি! সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন! চট্টগ্রামে পুলিশ ও চাঁদাবাজ সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি ১২ পুলিশ গুলিবিদ্ধ! রাজধানীতে বিএনপি দলীয় নেতা কর্মিদের তুঘলকি কাণ্ড! সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী, আটক ১১! বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল! বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা, একজনকে জরিমানা! কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ! গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং ওপিসিএ’র উদ্যোগে কক্সবাজারে আয়োজিত হল গোলটেবিল বৈঠক: সংযুক্ত, সমন্বিত ও টেকসই স্বাস্থ্যসেবা এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ!

মাদকে সয়লাব সমগ্র নরসিংদী ১৫৫০ পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার।

Reporter Name
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে নরসিংদী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার (১১ জুন) নরসিংদী মডেল থানার একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকায় চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানভীর ভূইয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তানভীর ভূইয়া শিবপুর উপজেলার গাসিরদিয়া এলাকার নাঈম ভূইয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ও ঘটনাপ্রবাহ প্রাথমিকভাবে একটি সক্রিয় মাদক সরবরাহ চক্রের সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট নেটওয়ার্কের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নরসিংদী মডেল থানা পুলিশ জানায়, মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান পরিচালিত হচ্ছে এবং মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামি বর্তমানে থানা হাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category