• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Headline
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াতঃ প্রতিমন্ত্রী মীর শাহে আলম! মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অভিযোগ ফরহাদের বিরুদ্ধে; রাজনৈতিক পরিচয় যাচাইসহ তদন্তের দাবি! টেকনাফে গুজব প্রতিরোধে তরুণদের সচেতনতামূলক কর্মসূচি! দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি! কক্সবাজারে ৬৭ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার! আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক! ভারতের সহকর্মীর গুলিতে আধা সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত! নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যার দায়ে শ্বশুর-শাশুড়ি কে গ্রেফতার! ২ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে স্হায়ী ভাবে চাকরি থেকে বরখাস্ত! বাংলাদেশ বিমান এয়ার লাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন ১০ টি এয়ারবাস (উড়োজাহাজ)!

বাউফলে দীর্ঘ ৩৬ ঘণ্টা পার হলেও খোঁজ মেলেনি নিখোঁজ চার কিশোরীর।

Reporter Name
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের চার শিক্ষার্থী বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার ৩৬ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো তাদের সন্ধান মেলেনি। গতকাল রোববার (১০ মে) সকাল ১১টায় পৃথকভাবে তারা বিদ্যালয়ের উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়।

গতকাল রাতেই বিদ্যালয়পড়ুয়া চার কিশোরী নিখোঁজের ঘটনায় বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, নিখোঁজ সানজিদা আক্তার (১২) ও ইসমত জেরিন (১২) নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আর সানজিদা আক্তার রায়সা (১৩) একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং আয়শা আক্তার (১৫) মাদ্রাসার শিক্ষার্থী। নিত্যদিনের মতো গতকালও সকালে তারা বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়েছিল।

নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এসএম মাইনুল ইসলাম জানিয়েছেন, তাদের বিদ্যালয়ের নিখোঁজ তিনজন শিক্ষার্থী শ্রেণি কার্যক্রমে অনুপস্থিত ছিল। পরে বিকেলে অভিভাবকদের মাধ্যমে তারা জানতে পারেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ের কথা বলে বের হয়েছিল। ইতোমধ্যে তাদের সহপাঠীদের সঙ্গে আলাপ করে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়েছে, তবে কোনো তথ্যই পাওয়া যায়নি।

নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানান, প্রথমে বিদ্যালয়ে এবং পরে আত্মীয়-স্বজনদের ঠিকানায় খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ১২টার দিকে তারা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) নং-৫৫৮ দায়ের করেছেন।

এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা বলেন, নিখোঁজ ছাত্রীদের সঙ্গে মুঠোফোন নেই, যে কারণে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান জানা সম্ভব হচ্ছে না। তবে যাতায়াতের মাধ্যম বাস ও লঞ্চগুলোতে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, বিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে তারা আর বাড়ি ফেরেনি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category