• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Headline
তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ! সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতাঃ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রতিবাদ! বাবার ফাইভ স্টার হোটেল ফেলে আজ আমেরিকায় পলাতক!—চট্টগ্রামের মীরসরাইয়ের বিতর্কিত এমপি মাহবুব রুহেল এর দুর্নীতি লুটপাটের গোমর ফাঁস! ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত! সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার! রাজধানী ঢাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি চিত্র! ইরাকের মরুভূমিতে একটি জমকালো বিয়েতে ১৪০০ ভেড়া ও ছাগল এবং ২৭০টি উট জবাই! মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩! মধ্যপ্রাচ্য থেকে যুক্ত রাষ্ট্রের সামরিক ঘাঁটি গুটিয়ে চলে যেতে বাধ্য করা হবে — ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোজতবা আলী খামেনির হুশিয়ারি! বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত!

অপ্রতীম বাড়ি ফিরেছে ঠিকই তবে জীবিত নয়,লাশ হয়ে!

Reporter Name
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ

গতকাল শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিকাল তিনটায় বন্ধুদের সাথে ছবি তুলতে মায়ের দামি আইফোনটি নিয়ে কুমিল্লা কোটবাড়ির বাসা থেকে বের হয়েছিল অপ্রতীম  নামের এক স্কুল ছাত্র। সন্ধ্যা ঘনিয়ে রাত হবার পরও সে বাসায় না ফেরাতে তার পরিবার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার আগে তার পরিবার ছেলেটিকে পাওয়া যাচ্ছে না মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিসহ  নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এবং বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির খোঁজ পান তাহলে যেন উল্লেখিত নাম্বারে যোগাযোগ করেন। ফিরে না আসায় উদ্বেগ উৎকণ্ঠায় ছিল তার পরিবার।
অবশেষে খোঁজ মিলল ছেলের, তবে ‘জীবিত’নয় *লা*শ হয়ে ফেরার।

আজ শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে স্থানীয় জনগণ এবং পুলিশ  তার মরদেহ উদ্ধার করে। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে।
তার পরিবারের সন্দেহ দামি আইফোনটি ছিনিয়ে নিতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।

নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩)কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নাহিদা বেগমের একমাত্র ছেলে এবং কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
এই নিশংস ঘটনা কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সমগ্র দেশে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রকৃত দায়ী ও দোষী ব্যক্তিদের সনাক্ত করে আইনের  হাতে সোপর্দ করার পাশাপাশি তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক এটাই দেশবাসীর প্রত্যাশা।

তথ্যসূত্র:

# বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত সংবাদ।

ছবিঃ

# সংগৃহিত।

ইনসেটে: প্রতীম (আগের ছবি).


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category