নেত্রকোনায় মাদক বিরোধী অভিযানে স্বামী- স্ত্রী গ্রেফতার,৩ মাসের কারাদণ্ড।।
Reporter Name
Update :
সোমবার, ৩ আগস্ট, ২০২৬
Share
মহিউদ্দিন নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোণা, ০২ আগস্ট, ২০২৬: দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার এক বিশেষ অভিযানে নেত্রকোনা সদর উপজেলার স্বপ্লদুগিয়া গ্রামে এক দম্পতিকে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন,১. মোঃ রুবেল মিয়া (২৮), পিতা: মোঃ আব্দুল হাই ২. রুমা আক্তার মৌ (৩২), স্বামী: মোঃ রুবেল মিয়া উভয়ই স্বপ্লদুগিয়া গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে উপস্থতি নেত্রকোণা সদর উপজেলার নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, আব্দুল্লাহ আল বাকিউল বারী আসামিদেরকে দোষী সাব্যস্ত করে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে। জনসাধারণকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।