• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর অবশেষে শুটিংয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি! নাটোরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় বিএনপির সংসদ সদস্যের ছেলে নূরুজ্জামানকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)! মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়! যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ! শ্রমিক আন্দোলনে মিরপুরে যান চলাচল ব্যাহত! আমরা জনগণের অধিকার আদায় করেই ছাড়বো: শফিকুর রহমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারে বাড়ছে ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা! নক্ষত্র তৈরির বিরল প্রক্রিয়া এবার ধরে পড়লো জেমস ওয়েব টেলিস্কোপে! আর্জেন্টিনা মেসির স্মৃতিবিজড়িত মাঠে খেলতে নারাজ! ব্যালন ডি’অরের হিসাব -নিকাশঃ কে কত পয়েন্ট অর্জন করলো?২৮ পয়েন্ট ব্যবধানে এমবাপ্পে কে হারালো কেইন!

নিশো-তমা-চঞ্চলসহ একঝাঁক তারকা নিয়ে ভিকির “খলনায়ক” মুভির যাত্রা!

Reporter Name
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বিনোদন ডেস্ক|জনতার দেশঃ
বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে একের পর এক মানসম্মত ও মৌলিক সিনেমা নির্মাণ করে চলেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড’। ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’, ‘তাণ্ডব’ ও ‘দম’-এর মতো সফল প্রজেক্টের পর এবার তারা বড় ক্যানভাসে নিয়ে আসছে নতুন সিনেমা ‘খলনায়ক’।
এর মাধ্যমে সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন নির্মাতা ভিকি জাহেদ।
এই সিনেমার মূল দুটি চরিত্রে অভিনয় করছেন দেশের অন্যতম দুই জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী। তাদের সঙ্গে নারীপ্রধান চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তমা মির্জাকে।
চলচ্চিত্রটিতে আরও যুক্ত হয়েছেন একঝাঁক জ্যেষ্ঠ ও গুণী অভিনয়শিল্পী, রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মন্ডল, সুমন আনোয়ার, তুষার খান ও সেন্টু। এছাড়া বিশেষ একটি চরিত্রে ওপার বাংলা (ভারত) থেকে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
সিনেমার নান্দনিক দৃশ্যধারণ ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের দায়িত্ব সামলাচ্ছেন খ্যাতনামা চিত্রগ্রাহক শুভঙ্কর ভড়। পাশাপাশি প্রোডাকশন ডিজাইনিং ও আর্ট ডিরেকশনে থাকছেন ভারতের সুপরিচিত শিল্প নির্দেশক শিবাজী পাল। তাদের যৌথ দক্ষতা ও অভিজ্ঞতার ছোঁয়ায় সিনেমাটিতে আন্তর্জাতিক মানের ‘লুক অ্যান্ড ফিল’ ফুটে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রযোজনা সংস্থা।
নিজের প্রথম সিনেমা নিয়ে পরিচালক ভিকি জাহেদ বলেন “‘খলনায়ক’ শুধু একটি গল্প নয়, এটি মানবচরিত্রের গভীর জটিলতা ও রহস্যময়তার এক নতুন চিত্রায়ন। চিত্রনাট্য, কাস্টিং থেকে শুরু করে নির্মাণশৈলী-প্রতিটি ক্ষেত্রেই দর্শক বৈচিত্র্য ও ভিন্নতা দেখতে পাবেন। নিশো ভাই ও চঞ্চল ভাইয়ের মতো শক্তিশালী অভিনেতাদের একসঙ্গে পরিচালনা করাটা যেমন রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং, তেমনই আনন্দের।”
খলনায়ক প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর চেয়ারম্যান মহেন্দ্র সোনি বলেন, “বাংলাদেশি সিনেমাকে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দেওয়ার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, ‘খলনায়ক’ সেই অগ্রযাত্রারই একটি বড় মাইলফলক। একঝাঁক অসাধারণ তারকা ও দক্ষ টেকনিক্যাল টিমের সমন্বয়ে নির্মিত এই সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকের মন জয় করবে বলে আমি আশাবাদী।”
খলনায়ক প্রসঙ্গে আফরান নিশো বলেন, “ভিকি জাহেদের নির্মাণ, গল্প বলার ধরন অন্যদের থেকে ভিন্ন, ‘খলনায়ক’-এর চিত্রনাট্য শোনার পরেই মনে হয়েছে এটি দারুণ মনস্তাত্ত্বিক ক্যানভাস। দেশের অন্যতম শীর্ষ ও প্রভাবশালী অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করাটা সবসময়ই আনন্দের ও নতুন চ্যালেঞ্জের। আশা করি দর্শকরা নতুন এক অভিজ্ঞতা পাবেন।”
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, “শুরু থেকেই আমরা কনটেন্টের গুণগত মান এবং দর্শকচাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছি। ‘খলনায়ক’-এর মাধ্যমে বাংলা ভাষার সিনেমা প্রেমীদের আমরা বিশ্বমানের একটি সাইকোলজিক্যাল থ্রিলার থিয়েট্রিক্যাল এক্সপেরিয়েন্স উপহার দিতে চাই।”
খলনায়ক প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, “ভিকি জাহেদের কাজে সবসময়ই নতুনত্ব ও ভিন্ন ধাঁচ গল্প থাকে। ‘খলনায়ক’ সিনেমার চরিত্রটি বেশ জটিল ও মনস্তাত্ত্বিক, যা একজন অভিনেতা হিসেবে আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। নিশোর সাথে কাজের অভিজ্ঞতাও সবসময় উপভোগ্য। আশা করি, বড় পর্দায় এই সিনেমাটি দর্শকদের একদম ভিন্ন রকমের একটি অভিজ্ঞতা দেবে।”
খলনায়ক চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো কোলাবরেশন করতে যাচ্ছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও হইচই স্টুডিওজ। খুব শিগগিরই সিনেমার আনুষ্ঠানিক মুক্তির তারিখ, বিস্তারিত তথ্য ও কনটেন্ট প্রকাশ করা হবে।
তথ্য: Dhaka Post


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category