নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী এর সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম শামসুদ্দীন আহমেদ এছাকের দ্বিতীয় ছেলে মেরাজ আহমেদ মুকুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে পিত্তথলীতে পাথরজনিত সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি সোমবার ৩০,মার্চ বাদ মাগরিব চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার বাদ যোহর বৌয়াকুড় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।