• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline
বিজয়নগর থানার এসআই মাহবুব আলম জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত! কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা! নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ! তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা ও মোবাইল ছিনতাই! দুবাই-মিশর-সুয়েজ ক্যানেলের ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছে বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি! মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প একজন বড় মিথ্যাবাদী -আইআরজিসি এর মুখোপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মুহেব্বি! বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং! দেশের পর্যটন খাত কে আরো উন্নত ও বিকশিত করতে ২৫২৬ জন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ! গ্যাস সংকটের সুযোগে সিলিন্ডার বাণিজ্য ক্রেতাদের কাছ থেকে বাড়তি ৩০০–৪০০ টাকা আদায়ের অভিযোগ! একজন দেশ প্রেমিক বাঙালি বীর যোদ্ধার নাম লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন!

নওগাঁর রাণীনগরে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, জব্দ মোটরসাইকেল ও মোবাইল।

Reporter Name
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ রাফি হোসেন
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে মাদকবিরোধী বিশেষ অভিযানে রাণীনগর থানা পুলিশ ৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাণীনগর থানার এসআই রতন কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে করজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে সজীব চন্দ্র দেবনাথ (২০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি করজগ্রাম গ্রামের বাসিন্দা এবং অসিত চন্দ্র দেবনাথের ছেলে।
পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে সাক্ষীদের উপস্থিতিতে তার হেফাজত থেকে সর্বমোট ৬০ (ষাট) পিস ইয়াবা (অ্যামফিটামিন) ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি Honda Dream 110 সিসি মোটরসাইকেল এবং একটি Symphony BL-132 মডেলের বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় রাণীনগর থানায় মামলা নং-১৬, তারিখ ১৭ জুলাই ২০২৬ রুজু হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়ের করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category