• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Headline
ভারতে পিকনিক করতে গিয়ে সমুদ্রে ডুবে ৮শিক্ষার্থীর সলিল সমাধি! সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন! চট্টগ্রামে পুলিশ ও চাঁদাবাজ সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি ১২ পুলিশ গুলিবিদ্ধ! রাজধানীতে বিএনপি দলীয় নেতা কর্মিদের তুঘলকি কাণ্ড! সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী, আটক ১১! বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল! বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা, একজনকে জরিমানা! কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ! গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং ওপিসিএ’র উদ্যোগে কক্সবাজারে আয়োজিত হল গোলটেবিল বৈঠক: সংযুক্ত, সমন্বিত ও টেকসই স্বাস্থ্যসেবা এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ!

ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসায়ীর কাছে বিকাশ এজেন্টের চারটি সিম, ডিবির অভিযানে গ্রেপ্তার।

Reporter Name
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে অনলাইন ক্যাসিনো ও জুয়া কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার ৮ আগস্ট দুপুরে কামরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার কামরুল ইসলাম ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার কচুবাড়ি এলাকার বাসিন্দা। তিনি আব্দুল জলিলের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে কামরুল ইসলামের কাছ থেকে ক্যাসিনো খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ওই মোবাইল ফোনে ক্যাসিনো-সংক্রান্ত পাঁচটি অ্যাপ পাওয়া গেছে। এছাড়া তার নামে বিকাশ এজেন্টের চারটি সিম ব্যবহারের তথ্যও পাওয়া গেছে।

পুলিশের অভিযোগ, কামরুল ইসলাম অনলাইন ক্যাসিনো খেলায় জড়িত থাকার পাশাপাশি এলাকার বিভিন্ন মানুষকে এ ধরনের জুয়ায় উৎসাহিত ও প্রভাবিত করতেন। এর মাধ্যমে প্রতারণার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার বড় ভাই হেলাল ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে ডিবি। পুলিশের দাবি, হেলালের বিরুদ্ধেও মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার কামরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category